|

Advertisement
×
অটো গ্যাসস্টেশন স্থাপন ও এলপিজি সরবরাহ

পদ্মা মেঘনা ও যমুনার সাথে ওমেরা গ্যাস ওয়ানের চুক্তি স্বাক্ষর

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২০   প্রিন্ট   ৪৮৯ বার পঠিত

পদ্মা মেঘনা ও যমুনার সাথে ওমেরা গ্যাস ওয়ানের চুক্তি স্বাক্ষর

দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়িক প্রতিষ্ঠান ইস্টকোস্টের অঙ্গপ্রতিষ্ঠান ওমেরা গ্যাস ওয়ান লিমিটেড অটো গ্যাস স্টেশন স্থাপন এবং এলপিজি সরবরাহের জন্য যমুনা, মেঘনা ও পদ্মা অয়েল কোম্পানির সাথে চুক্তি স্বাক্ষর করেছে।

এ চুক্তির ফলে ওমেরা গ্যাস ওয়ান সারাদেশে প্রতিষ্ঠান তিনটির অটো গ্যাস স্টেশনগুলোতে যানবাহনের জন্য কেবল নিরবচ্ছিন্নভাবে এলপিজি সরবরাহই করবে না বরং এলপিজি রূপান্তরের সেবাও প্রদান করবে।

রোববার ইস্টকোস্ট গ্রুপের গুলশানস্থ প্রধান কার্যালয়ে মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড (এমপিএল), যমুনা অয়েল কোম্পানি লিমিটেড (জেওসিএল) এবং পদ্মা অয়েল কোম্পানির সাথে চুক্তি স্বাক্ষরের আনুষ্ঠানিক ঘোষণা প্রদান করেন ওমেরা গ্যাস ওয়ানের নির্বাহী পরিচালক তানভীর আজম চৌধুরী।

ওমেরা গ্যাস ওয়ান লিমিটেডের মহাব্যবস্থাপক মো. কামাল হোসেইন এ সময় উপস্থিত ছিলেন।

 

Facebook Comments Box

Posted ০৩:১৫ অপরাহ্ণ | সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com