শনিবার ১৪ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

https://www.guardianlife.com.bd/
Ad
x

পরীমনি এবার অ্যাডভাইজর

বিবিএনিউজ.নেট   |   সোমবার, ১৬ নভেম্বর ২০২০   |   প্রিন্ট  

পরীমনি এবার অ্যাডভাইজর

মানুষের টাকা হলে অনেকে অ্যাডভাইজর বা উপদেষ্টা নিয়োগ দেন। এই উপদেষ্টাদের কারণে অনেকে ধ্বংস হয়। নেমে আসে অনেক ভয়াবহতা। এমন বাস্তবধর্মী ঘটনা নিয়ে সিনেমা নির্মাণ করতে যাচ্ছে শফিক হাসান।

ধুমকেতু’খ্যাত এই নির্মাতার ছবিকে নায়িকা হিসেবে দেখা যাবে ঢাকাই চলচ্চিত্রের গ্ল্যামার কন্যা পরীমনিকে। নতুন এই সিনেমার নাম ‘দ্য অ্যাডভাইজার’। এ তথ্য নিশ্চিত করেছেন চলচ্চিত্রটির পরিচালক শফিক হাসান।

তিনি বলেন, ‘ধীরে ধীরে করোনা পরিস্থিতি স্বাভাবিক হয়ে উঠছে। সবাই কাজে ফেরার চেষ্টা করছে। আমিও প্রস্তুতি নিচ্ছি নতুন সিনেমাটির। এরইমধ্যে রোববার সিনেমাটির একটি গানের রেকর্ডিং হয়েছে। পরীমনি থাকছে নায়িকা হিসেবে। যত দ্রুত সম্ভব শুটিং শুরু করবো।’

তিনি জানান, এ সিনেমার প্রযোজক ডেনমার্কে থাকেন। সেজন্য ছবিটির গানসহ আরও বেশ কিছু দৃশ্যের শুটিং হবে সেখানে। পরীমনির সঙ্গে এই সিনেমায় দুজন নতুন নায়ক অভিনয় করবেন।

এর আগে পরীমনিকে নিয়ে পরিচালক শফিক হাসান ‘ধূমকেতু’ সিনেমাটি নির্মাণ করেন ২০১৬ সালে। সেখানে পরীর নায়ক ছিলেন শাকিব খান। এছাড়াও একই নির্মাতার ‘বাহাদুরি’ সিনেমায় সাইমন সাদিকের বিপরীতে অভিনয় করেন পরী।

এদিকে বর্তমানে ‘প্রীতিলতা’ সিনেমার শুটিং করেছেন পরীমনি। এই ছবি দিয়েই করোনাকালীন বিরতি কাটিয়ে ফিরেছেন তিনি।

Facebook Comments Box
বিষয় :

Posted ৪:২০ অপরাহ্ণ | সোমবার, ১৬ নভেম্বর ২০২০

bankbimaarthonity.com |

Page 1

আর্কাইভ ক্যালেন্ডার

SatSunMonTueWedThuFri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031 
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।