শুক্রবার ২৩ জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

Ad
x

পরীমনি-হেলেনা জাহাঙ্গীরসহ ৮ জনের ব্যাংক হিসাব তলব

বিবিএ নিউজ.নেট   |   বুধবার, ১১ আগস্ট ২০২১   |   প্রিন্ট   |   382 বার পঠিত

পরীমনি-হেলেনা জাহাঙ্গীরসহ ৮ জনের ব্যাংক হিসাব তলব

ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমনিসহ আটজনের ব্যাংক হিসাব তলব করেছে বাংলাদেশ ব্যাংকের নিয়ন্ত্রণাধীন ‘বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট-বিএফআইইউ’।

ব্যাংক হিসাব তলবকারীদের তালিকায় থাকা অন্য সাতজন হলেন- প্রযোজক নজরুল ইসলাম রাজ, মডেল ফারিয়া মাহবুব পিয়াসা, মরিয়ম আক্তার মৌ, আওয়ামী লীগের বহিষ্কৃত নেত্রী হেলেনা জাহাঙ্গীর, বরিশালের বানারীপাড়ার রোজিনা ইসলাম, রাজধানীর মোহাম্মদপুরের নেয়ামত উল্লাহর দুই ছেলে মিশু হাসান ও সালেহ চৌধুরী ওরফে কার্লোস।

বুধবার (১১ আগস্ট) ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের একটি সূত্র জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করে।

ব্যাংকগুলোতে বিএফআইইউ’র পাঠানো চিঠিতে জাতীয় পরিচয়পত্র, জন্মতারিখ, মা-বাবার নাম ও ঠিকানা উল্লেখ করা হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে তাদের হিসাবের সব তথ্য পাঠাতে হবে।

এদিকে চিঠিতে পরীমনির নাম ‘শামসুন নাহার স্মৃতি’ উল্লেখ করা হয়েছে। তার ঠিকানা বলা হয়েছে, পিরোজপুরের মঠবাড়িয়ার বগিরাতপুরের মিরুখালী গ্রাম।

Facebook Comments Box

Posted ৬:১২ অপরাহ্ণ | বুধবার, ১১ আগস্ট ২০২১

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

Page 1

এ বিভাগের আরও খবর

আর্কাইভ ক্যালেন্ডার

Sat Sun Mon Tue Wed Thu Fri
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।