বিবিএনিউজ.নেট
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২০ প্রিন্ট
অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের প্রতিনিধি হিসেবে অতিরিক্ত সচিব জাকিয়া সুলতানাকে পল্লী সঞ্চয় ব্যাংকের পরিচালনা পর্ষদের পরিচালক নিয়োগ দেয়া হয়েছে।
মঙ্গলবার তাকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ।
প্রজ্ঞাপনে বলা হয়, পল্লী সঞ্চয় ব্যাংক আইন, ২০১৪ এর ১১ ধারার (১) (ক) উপধারার বিধান অনুযায়ী আর্থিক প্রতিষ্ঠান বিভাগের প্রতিনিধি হিসেবে অতিরিক্ত সচিব মাকসুরা নুরের পরিবর্তে অতিরিক্ত সচিব জাকিয়া সুলতানাকে ব্যাংকটির পরিচালনা পর্ষদের পরিচালক নিয়োগ দেয়া হলো। তাকে পুনরাদেশ না দেয়া পর্যন্ত সর্বোচ্চ ৩ বছরের জন্য এ নিয়োগ দেয়া হলো।
Posted` ২:৪৮ অপরাহ্ণ | বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২০
bankbimaarthonity.com | Sajeed
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com