সোমবার ৯ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

Ad
x
আইডিআরএ’র সংবাদ সম্মেলন

পাঁচ বীমা ব্যক্তিত্বকে সম্মাননা প্রদান করা হবে

বিবিএনিউজ.নেট   |   বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি ২০২০   |   প্রিন্ট   |   1685 বার পঠিত

পাঁচ বীমা ব্যক্তিত্বকে সম্মাননা প্রদান করা হবে

‘বীমা দিবসে শপথ করি, উন্নত দেশে গড়ি’ প্রতিপাদ্যে আগামী ১ মার্চ সারা দেশে প্রথমবারের মতো পালন করা হবে ‘জাতীয় বীমা দিবস’। এ উপলক্ষে আজ বৃহস্পতিবার বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) নিজস্ব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে ‘জাতীয় বীমা দিবস ২০২০’ পালনে বাজেটসহ অন্যান্য প্রস্তুতির বিষয় তুলে ধরা হয়।
আইডিআরএর চেয়ারম্যান শফিকুর রহমান পাটোয়ারীর সভাপতিত্বে সংবাদ সম্মেলনে জানানো হয়, জাতীয় বীমা দিবসের মূল অনুষ্ঠান ১ মার্চ, রোববার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এ অনুষ্ঠানে দেশের পাঁচজন বিশিষ্ট বীমা ব্যক্তিত্বকে সম্মাননা প্রদান করা হবে। তাঁরা হলেন- বরেণ্য বীমাবিদ খোদা বক্্স, বীমাবিদ গোলাম মওলা, বীমাবিদ এম শামসুল আলম, বীমাবিদ সাফাত আহমেদ চৌধুরী এবং বীমাবিদ এম এ সামাদ। এছাড়া থাকবে বীমামেলা, প্রামাণ্যচিত্র প্রদর্শনসহ আইডিআরএ কর্তৃক দুুটি স্মারক সংকলের মোড়ক উন্মোচন। সারা দেশের জেলা প্রশাসনগুলো পৃথকভাবে র‌্যালি, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করবে।
এর আগে ২৯ ফেব্রæয়ারি শনিবার শুধু ঢাকায় অনুষ্ঠিত হবে একটি শোভাযাত্রা। এ শোভাযাত্রাটি রাজধানীর মানিকমিয়া অ্যাভিনিউয়ের পাট গবেষণা কেন্দ্র থেকে বের হয়ে সংসদ ভবন চত্বর প্রদক্ষিণ করবে।

দেশে প্রথমবারের মতো ‘জাতীয় বীমা দিবস’ পালনে বাজেট ধরা হয় ২ কোটি ২০ লাখ টাকা। যা অর্থ মন্ত্রণালয়সহ বিভিন্ন বীমা প্রতিষ্ঠানের কাছ থেকে তিনটি ক্যাটাগরিতে সংগ্রহ করা হবে।
এর মধ্যে ‘ক’ ক্যাটাগরির প্রতিষ্ঠানের অনুদানের পরিমাণ হবে ২ লাখ টাকা; ‘খ’ ক্যাটাগরির জন্য ১ লাখ ৫০ হাজার এবং ‘গ’ ক্যাটাগরির জন্য ১ লাখ টাকা ধার্য করা হয়েছে।

উল্লেখ্য, সরকারের অনুমোদন পেলে ২ মার্চ রাজধানীর হাতিরঝিল অ্যাম্ফিথিয়েটারে সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত সংগীতানুষ্ঠানের আয়োজন করা হবে। অনুষ্ঠানে কো-স্পন্সর হিসেবে বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের নাম উল্লেখ থাকলেও সংবাদ সম্মেলনে কেউ উপস্থিত ছিলেন না।

Facebook Comments Box

Posted ৪:৩৮ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

Page 1

আর্কাইভ ক্যালেন্ডার

SatSunMonTueWedThuFri
 123456
78910111213
14151617181920
21222324252627
28 
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।