বৃহস্পতিবার ১২ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

Ad
x

পাঠাও-কোকাকোলার চুক্তি সই

বিবিএনিউজ.নেট   |   রবিবার, ০৮ ডিসেম্বর ২০১৯   |   প্রিন্ট   |   545 বার পঠিত

পাঠাও-কোকাকোলার চুক্তি সই

কোমল পানীয় ব্র্যান্ড কোকাকোলা বাংলাদেশ লিমিটেডের সঙ্গে স্ট্র্যাটেজিক পার্টনারশিপ পাঠাও লিমিটেডের চুক্তি সই হয়েছে।

শনিবার পাঠাও লিমিটেড থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, পাঠাও এর প্রধান কার্যলায়ে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি সই করেন পাঠাও এর সিএফও ফাহিম আহমেদ ও কোকাকোলা বাংলাদেশ লিমিটেডের কান্ট্রি কমার্শিয়াল এক্সিকিউশন ম্যানেজার মইন ঊল্লাহ চৌধুরী।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পাঠাও এর লিড মার্কেটিং ম্যানেজার সায়েদা নাবিলা মাহাবুব, কোকাকোলার কান্ট্রি মার্কেটিং ম্যানেজার মোয়াসসের আহমেদ, কান্ট্রি ম্যানেজার পাবলিক অ্যাফেয়ারস অ্যান্ড কমিউনিকেশন ফারাহ শারমিন আওলাদ।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পাঠাও ফুডের ইউজারদের সর্বচ্চো সেবা দেওয়ার লক্ষ্যে প্রথমবারের মতো যৌথভাবে পাঠাও এবং কোকাকোলা এক মাসব্যাপী একটি ক্যাম্পেইন পরিচালনা করবে। এতে ঘরে বসেই পাঠাও ফুডের মাধ্যমে রাজধানীর আনাচে কানাচের অসাধারণ সব সুস্বাদু খাবার পাওয়া যাবে। এক মাসব্যাপী এ চুক্তির ফলে ভোক্তারা পাঠাও ফুডের মাধ্যমে ঢাকার নির্দিষ্ট কিছু রেস্টুরেন্ট থেকে খাবার অর্ডার করলেই সঙ্গে ফ্রি কোমল পানীয় হিসেবে পাবেন কোকাকোলা।

Facebook Comments Box

Posted ১:২৪ অপরাহ্ণ | রবিবার, ০৮ ডিসেম্বর ২০১৯

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

Page 1

এ বিভাগের আরও খবর

আর্কাইভ ক্যালেন্ডার

SatSunMonTueWedThuFri
 123456
78910111213
14151617181920
21222324252627
28 
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।