মঙ্গলবার ১০ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

https://www.guardianlife.com.bd/
Ad
x

পাবনায় ইসলামী ব্যাংকের ২৫ কর্মকর্তা অসুস্থ হওয়ায় ব্যাংক লকডাউন ঘোষণা

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ০৮ জুন ২০২০   |   প্রিন্ট   |   556 বার পঠিত

পাবনায় ইসলামী ব্যাংকের ২৫ কর্মকর্তা অসুস্থ হওয়ায় ব্যাংক লকডাউন ঘোষণা

পাবনায় ইসলামী ব্যাংকের ২৫ কর্মকর্তা অসুস্থ হওয়ায় ব্যাংকটি লকডাউন ঘোষণা করা হয়েছে। অসুস্থ হওয়া ২৫ জনের মধ্যে ১০ কর্মকর্তার করোনার নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে চারজনের করোনা পজিটিভ এসেছে। এ ঘটনায় ইসলামী ব্যাংক পাবনা শাখা লকডাউন ঘোষণা করেছে ব্যাংক কর্তৃপক্ষ।

নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, ইসলামী ব্যাংক পাবনা শাখার ২৫ কর্মকর্তা ইতোমধ্যেই অসুস্থ হয়ে পড়েছেন। ১০ জনের নমুনা সংগ্রহ করা হয়, যার মধ্যে চারজন কর্মকর্তার করোনা রিপোর্ট পজিটিভ এসেছে।

তিনি জানান, চার কর্মকর্তার করোনা শনাক্ত এবং ২৫ জনের অসুস্থতার কারণে ব্যাংকের প্রধান কার্যালয় শাখাটি লকডাউনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। যতদিন না কর্মকর্তারা সুস্থ হচ্ছেন, ততদিন শাখাটি লকডাউন থাকবে বলে জানানো হয়েছে। আপাতত ব্যাংকের কার্যক্রম পরিচালিত হবে না, ব্যাংক পুরো বন্ধ থাকবে।

পাবনার ডেপুটি সিভিল সার্জন ডা. আবু জাফর ইসলামী ব্যাংক কর্মকর্তাদের করোনা শনাক্তের বিষয়টি নিশ্চিত করেন।

Facebook Comments Box

Posted ৭:০৮ অপরাহ্ণ | সোমবার, ০৮ জুন ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

রডের দাম বাড়ছে
(12404 বার পঠিত)
Page 1

এ বিভাগের আরও খবর

আর্কাইভ ক্যালেন্ডার

SatSunMonTueWedThuFri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031 
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।