বৃহস্পতিবার ১৫ জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

Ad
x

পুঁজিবাজারের পতন অনুসন্ধানে বিএসইসির তদন্ত কমিটি

বিবিএনিউজ.নেট   |   সোমবার, ২২ জুলাই ২০১৯   |   প্রিন্ট   |   697 বার পঠিত

পুঁজিবাজারের পতন অনুসন্ধানে বিএসইসির তদন্ত কমিটি

দেশের শেয়ারবাজারে চলমান অস্বাভাবিক দরপতনের কারণ অনুসন্ধানে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

বিনিয়োগকারীদের স্বার্থে রোববার এ কমিটি গঠন করা হযেছে বলে জানিয়েছেন বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সাইফুর রহমান।

তিনি জানান, তদন্ত দল দরপত্রের কারণ অনুসন্ধানের পাশাপাশি অস্বাভাবিক লেনদেনের তথ্যও খতিয়ে দেখবে। কমিটি আগামী ১৫ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেবে।

বিএসইসির পরিচালক রেজাউল করিমকে আহ্বায়ক করে গঠিত এ তদন্ত কমিটিতে অন্য সদস্যরা হলেন- উপ-পরিচালক মো. অহিদুল ইসলাম, উপ-পরিচালক মো. নজরুল ইসলাম এবং উপ-পরিচালক মো. রাকিবুর রহমান।

পুঁজিবাজারে কয়েক মাস ধরেই দরপতন হচ্ছে। তবে গত দুই সপ্তাহ ধরে দরপতনের মাত্রা বেড়েছে। শেষ ১১ কার্যদিবসের মধ্যে ৯ কার্যদিবসেই দরপতন হয়েছে।

এর মধ্যে রোববার প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৭৮ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমেছে। এতে প্রধান মূল্য সূচক কমেছে প্রায় একশ’ পয়েন্ট। মূল্য সূচকের ধসে পড়ায় একদিনেই বিনিয়োগকারীদের প্রায় পাঁচ হাজার কোটি টাকা হাওয়া হয়ে গেছে। এ ভয়াবহ পতনের পরিপ্রেক্ষিতে বিএসইসি তদন্ত কমিটি গঠন করল।

এদিকে বাজারের দুরবস্থায় প্রতিনিয়ত পুঁজি হারাচ্ছেন লাখ লাখ বিনিয়োগকারী। ফলে শেয়ারবাজারে বিনিয়োগ করা সিংহভাগ বিনিয়োগকারীর এখন দিশেহারা অবস্থা।

এ দরপতনের জন্য সাধারণ বিনিয়োগকারীদের পক্ষ থেকে কারসাজি চক্রকে দায়ী করা হচ্ছে। এসব কারসাজি চক্রের শাস্তির দাবিতে গত দুই সপ্তাহ ঢাকা স্টক এক্সচেঞ্জের সামনে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন বিনিয়োগকারীরা।

দিনের পর দিন ঢাকা স্টক এক্সচেঞ্জের সামনে বিক্ষোভ ও মানববন্ধন করে শেয়ারবাজারের পরিস্থিতি উন্নয়নের জন্য বিভিন্ন দাবিও তুলে ধরেন তারা। এমনকি প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়ে ১৫ দফা দাবি সংবলিত স্মারকলিপি দিয়ে এসেছেন। তবে রোববার শেয়ারবাজারে নামা ধসে এসব বিনিয়োগকারীরাও হতভম্ব হয়ে গেছেন।

‘অল্প শোকে কাতর অধিক শোকে পাথর’ অনেকটাই এমন অবস্থা হয়েছে বিনয়োগকারীদের। যে কারণে গত কয়েকদিন ধারাবাহিকভাবে ঢাকা স্টক এক্সচেঞ্জের সামনে বিক্ষোভ ও মানববন্ধন করা বিনিয়োগকারীদের এদিন কোনো কর্মসূচি পালন করতে দেখা যায়নি।

Facebook Comments Box

Posted ১১:০৭ পূর্বাহ্ণ | সোমবার, ২২ জুলাই ২০১৯

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

Page 1

আর্কাইভ ক্যালেন্ডার

Sat Sun Mon Tue Wed Thu Fri
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।