সোমবার ১৮ মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x
রবির আইপিও চান না বিনিয়োগকারীরা

পুঁজিবাজারে তারল্য সংকটের কারণ কী?

বুধবার, ১৮ নভেম্বর ২০২০   প্রিন্ট   ৪১৪ বার পঠিত

পুঁজিবাজারে তারল্য সংকটের কারণ কী?

বর্তমান পরিস্থিতিতে রবি আজিয়াটা লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) আবেদন শুরু হলে পুঁজিবাজারে ব্যাপক তারল্য সংকট দেখা দেবে। ইতিমধ্যে বাজারে এর নেতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে। তাই বাজার স্থিতিশীল না হওয়া পর্যন্ত রবির আইপিও চান না বিনিয়োগকারীরা। তারা কোম্পানিটির আবেদন স্থগিত রাখার দাবি জানিয়েছেন। ১৬ নভেম্বর মতিঝিলে বিডিবিএল ভবনের সামনে পুঁজিবাজার বিনিয়োগকারী জাতীয় ঐক্য ফাউন্ডেশনের উদ্যোগে অনুষ্ঠিত মানববন্ধনে বিনিয়োগকারীরা এ দাবি জানান বলে গণমাধ্যমের বরাতে জানা যায়।

বিনিয়োগকারীদের দাবি, দেশের পুঁজিবাজার থেকে অর্থ উত্তোলনের অনুমোদন পেয়েছে রবি আজিয়াটা লিমিটেড। ১৭ নভেম্বর এ কোম্পানির আইপিও আবেদন শুরু হয়েছে। কোম্পানিটি অভিহিত মূল্যে অর্থাৎ প্রতিটি ১০ টাকায় ৫২ কোটি ৩৭ লাখ ৯৩ হাজার ৩৩৪টি শেয়ার ইস্যু করে ৫২৩ কোটি ৭৯ লাখ ৩৩ হাজার ৩৪০ টাকা সংগ্রহ করবে।

টেলিকম খাতের বৃহৎ কোম্পানি রবি এবং এ-রকম কোম্পানি বাজারে আসুক তা বিনিয়োগকারীরাও চায়। কিন্তু বর্তমান তারল্য সংকটের বাজারে এ মুহূর্তে রবির পুঁজিবাজার থেকে এতো বিপুল পরিমাণ টাকা উত্তোলনের সিদ্ধান্ত হবে সম্পূর্ণ আত্মঘাতি। এছাড়া ৩১ ডিসেম্বর ২০১৯ এর আর্থিক প্রতিবেদন অনুযায়ী, রবির ইপিএস হয়েছে ৪ পয়সা এবং ওয়েটেড এভারেজ ইপিএস লোকসান ০.১৩ টাকা নিয়ে বাজারে তালিকাভুক্ত হতে চাচ্ছে। কিন্তু বিনিয়োগকারীদের কাছে বিপুল পরিমাণ শেয়ার ইস্যুর পর এ কোম্পানির ইপিএস কোথায় গিয়ে দাঁড়াবে তা সহজেই অনুমেয়। তাই পুঁজিবাজার স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ মুহূর্তে রবির আইপিও আবেদন শুরু না করে আগামী বছর চালু করা উচিত বলে মনে করেন ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীরা।

এ ব্যাপারে কারো কারো মত, বর্তমান বাজারে রবির আইপিও ইস্যুকে কেন্দ্র করে সিকিউরিটিজ হাউজ ও মার্চেন্ট ব্যাংক থেকে শুরু করে বিভিন্ন প্রতিষ্ঠান শেয়ার বিক্রি করে নগদ টাকা হাতে রেখে দিয়েছে। বিনিয়োগকারীদের ও রবির আইপিওতে আবেদন করার জন্য বিভিন্ন হাউজ থেকে এক প্রকার চাপ সৃষ্টি করা হচ্ছে।

তারল্য সংকটের বিষয়টি নতুন নয়। বিষয়টি অনুমান করার পরও সংশ্লিষ্টরা কার্যকর কিছু করতে পেরেছেন বলে মনে হয় না। তাই সবার দেখা দরকার এই তারল্য সংকটের কারণে কী? সেটি চিনিহ্নত করে ব্যবস্থা নিতে না পারলে আইপিও ঠেকিয়েও কার্যকর কিছু হবে কি?

Facebook Comments Box

Posted ০৪:৩৫ অপরাহ্ণ | বুধবার, ১৮ নভেম্বর ২০২০

bankbimaarthonity.com |

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com