| মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪ | প্রিন্ট | 144 বার পঠিত
শেয়ারবাজারে তালিকাভুক্ত প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের নাম পরিবর্তনে সম্মতি জানিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) পিএলসি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির নাম ‘প্যারামাউন্ট ইন্স্যুরেন্স লিমিটেড’ এর পরিবর্তে ‘প্যারামাউন্ট ইন্স্যুরেন্স পিএলসি’ রাখার প্রস্তাব অনুমোদন করেছে ডিএসই।
আজ মঙ্গলবার (৩ ডিসেম্বর) থেকে কোম্পানিটির নতুন নাম কার্যকর হবে। নাম সংশোধন ছাড়া কোম্পানিটির অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে।
Posted ১:২৯ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪
bankbimaarthonity.com | saed khan