|

Advertisement
×

প্যারামাউন্ট টেক্সটাইলের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

সোমবার, ০৯ ডিসেম্বর ২০১৯   প্রিন্ট   ৬৭৩ বার পঠিত

প্যারামাউন্ট টেক্সটাইলের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

পুঁজিবাজারের তালিকাভুক্ত বস্ত্রখাতের প্রতিষ্ঠান প্যারামাউন্ট টেক্সটাইল ৩০ জুন ২০১৯ সমাপ্ত হিসাব বছরের জন্য ১৬ শতাংশ লভ্যাংশ অনুমোদন করেছে। এর মধ্যে ৭ শতাংশ নগদ ও ৯ বোনাস লভ্যাংশ রয়েছে।

আজ সোমবার গুলশানের স্পেকট্রা কনভেনশন সেন্টারে প্রতিষ্ঠানের চেয়ারম্যান আনিতা হকের সভাপতিত্বে আয়োজিত ১৩তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) অন্য এজেন্ডাসহ এ লভ্যাংশ অনুমোদন করে কোম্পানির পরিচালনা পর্ষদ।

কোম্পানি সচিব মো. রবিউল ইসলাম এফসিএসের সঞ্চালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মো. সাখাওয়াত হোসাইন, পরিচালক অলক কুমার দাস, অনিতা দাস, স্বতন্ত্র পরিচালক এএইচএম হাবিবুর রহমান, এএইচএম আবদুর রহমান প্রমুখ।

সমাপ্ত ২০১৮-২০১৯ অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) করেছে ৩ টাকা ৪ পয়সা। একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদমূল্য হয়েছে ২২ টাকা ১৭ পয়সা।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০২:৪৪ অপরাহ্ণ | সোমবার, ০৯ ডিসেম্বর ২০১৯

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com