নিজস্ব প্রতিবেদক
বুধবার, ২১ অক্টোবর ২০২০ প্রিন্ট ৫২১ বার পঠিত
চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের (জুলাই’২০-সেপ্টেম্বর’২০) অনিরী্ক্িষত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি প্রগতি ইন্স্যুরেন্স লিমিটেড।
মঙ্গলবার (২০ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় আলোচিত প্রতিবেদন পর্যালোচনা ও প্রকাশ করে কোম্পানির পরিচালনা পর্ষদ। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
চলতি বছরের তৃতীয় প্রান্তিকে মুনাফা হয়েছে ৬ কোটি ৯ লাখ টাকা। গত বছর একই সময়ে ৫ কোটি ৯৫ লাখ টাকা নীট মুনাফা হয়েছিল।
আলোচিত প্রান্তিকে প্রগতি ইন্স্যুরেন্সের শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৯৩ পয়সা। গত বছরের একই সময়ে ইপিএস ৯১ পয়সা ছিল।
আলোচিত প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি নগদ অর্থের প্রবাহ ছিল ৫ টাকা ৫৩ পয়সা, যা গত বছরের একই সময়ে ১ টাকা ৪৩ পয়সা ছিল।
গত ৩১ সেপ্টেম্বর, ২০২০ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়ায় ৫১ টাকা ৫৩ পয়সা।
Posted ০৯:০৯ পূর্বাহ্ণ | বুধবার, ২১ অক্টোবর ২০২০
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন