সোমবার ৯ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

Ad
x
বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত

প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের ১:১ অনুপাতে রাইট শেয়ার অনুমোদন

বিবিএনিউজ.নেট   |   মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০১৯   |   প্রিন্ট   |   549 বার পঠিত

প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের ১:১ অনুপাতে রাইট শেয়ার অনুমোদন

পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের ৩য় বিশেষ সাধারণ সভা (ইজিএম) আজ মঙ্গলবার কারওয়ান বাজার টিসিবি মিলনায়তন অনুষ্ঠিত হয়।

কোম্পানির চেয়ারপারসন মোহাম্মদ আবদুল আউয়ালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পরিচালকদের মধ্যে উপস্থিত ছিলেন সৈয়দ এম আলতাফ হোসাইন, আবদুল আউয়াল মিন্টু, মো. শফিউর রহমান, তাফসির এম আউয়াল, স্বতন্ত্র পরিচালক মুহাম্মদ জামালুদ্দিন ও ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর, কোম্পানি সচিব জগদীশ কুমার ভন্ঞ্জ সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত ব্যবস্থপনা পরিচালক চন্দ্র শেখর দাশ এফসিএ।

প্রস্তাবিত রাইট শেয়ার ইস্যু সংশোধনের লক্ষ্যে প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের পরিচালনা পর্ষদ এ ইজিএম আহ্বান করে। বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) পূর্ব অনুমতি সাপেক্ষে বর্তমানে কোম্পানিটি ১ টি শেয়ারের বীপরিতে একটি রাইট শেয়ার ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে। উল্লেখ্য, রাইট শেয়ারের ইস্যু মূল্য ৫ টাকা প্রিমিয়ামসহ ১৫ টাকা ধরা হয়েছে।

কোম্পানিটি ব্যবসা বাড়াতে ও মূলধন শক্তিশালী করার জন্য রাইট ইস্যুর মাধ্যমে টাকা সংগ্রহ করবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ ।

Facebook Comments Box

Posted ১:৪৮ অপরাহ্ণ | মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০১৯

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

Page 1

আর্কাইভ ক্যালেন্ডার

SatSunMonTueWedThuFri
 123456
78910111213
14151617181920
21222324252627
28 
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।