Ad
x

প্রগতি লাইফ ও ইন্ডিপেন্ডেন্ট ইউনির্ভাসিটির মধ্যে গ্রুপ বীমা চুক্তি স্বাক্ষর

বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২০   প্রিন্ট   ৩৯৩ বার পঠিত

প্রগতি লাইফ ও ইন্ডিপেন্ডেন্ট ইউনির্ভাসিটির মধ্যে গ্রুপ বীমা চুক্তি স্বাক্ষর

প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড সম্প্রতি ইন্ডিপেন্ডেন্ট ইউনির্ভাসিটি বাংলাদেশ (আইইউবি)-এর সাথে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিভাবকদের গ্রুপ জীবন বীমার চুক্তি স্বাক্ষর করেছে।

প্রগতি লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. জালালুল আজিম ও আইইউবির উপাচার্য (ভারপ্রাপ্ত) প্রফেসর মিলান পাগন স্ব-স্ব প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন। এ চুক্তি অনুসারে প্রগতি লাইফ এখন থেকে আইইউবির শিক্ষার্থীদের অভিভাবকদের বীমাসেবা প্রদান করবে। এর ফলে আইইউবির শিক্ষার্থীর অভিভাবকের মৃত্যু বা স্থায়ীভাবে সম্পূর্ণ অক্ষমতার ক্ষেত্রে প্রগতি লাইফ শিক্ষার্থীর টিউশন ফি প্রদান করবে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আইইউবির ট্রাস্টি ও ফিন্যান্স কমিটির চেয়ারম্যান জাভেদ হোসেন, ট্রাস্টি ইসমাইল দোবাস, ট্রেজারার খন্দকার মো. ইফতেখার হায়দার, সংশ্লিষ্ট পরিচালক ও বিভাগীয় প্রধানরা এবং প্রগতি লাইফের সিনিয়র ডিজিএম মীর মো. শফিউল আলম কমলসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Posted ০৩:০৫ অপরাহ্ণ | বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com