বৃহস্পতিবার ১২ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

Ad
x

প্রধানমন্ত্রীকে জাতিসংঘ মহাসচিবের ফোন

আন্তর্জাতিক ডেস্ক   |   শনিবার, ৩০ মে ২০২০   |   প্রিন্ট   |   512 বার পঠিত

প্রধানমন্ত্রীকে জাতিসংঘ মহাসচিবের ফোন

আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টেলিফোন করে শুভেচ্ছা জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।

শুক্রবার (২৯ মে) রাতে টেলিফোন করে প্রধানমন্ত্রীকে এ শুভেচ্ছা জানান তিনি। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম গণমাধ্যকে এ তথ্য জানান।

তিনি বলেন, জাতিসংঘ মহাসচিব আজ (২৯ মে) রাতে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টেলিফোন করেন এবং আন্তরিক শুভেচ্ছা জানান।

প্রসঙ্গত, বিশ্ব শান্তি রক্ষায় জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে বাংলাদেশ। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও তাই যথাযোগ্য মর্যাদায় জাতিসংঘ শান্তিরক্ষী দিবস পালিত হচ্ছে। দিবসটির এবারের প্রতিপাদ্য ‘শান্তি রক্ষায় নারী-আমাদের কার্যক্রমগুলোতে তাদের কেন্দ্রীয় ভূমিকা তুলে ধরে।’

সূত্র: বাসস।

Facebook Comments Box

Posted ২:৪১ অপরাহ্ণ | শনিবার, ৩০ মে ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

Page 1

এ বিভাগের আরও খবর

আর্কাইভ ক্যালেন্ডার

SatSunMonTueWedThuFri
 123456
78910111213
14151617181920
21222324252627
28 
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।