মঙ্গলবার ১০ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

https://www.guardianlife.com.bd/
Ad
x

প্রধান উপদেষ্টা ও উপদেষ্টামণ্ডলীর সম্পদ বিবরণ প্রকাশ

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   124 বার পঠিত

প্রধান উপদেষ্টা ও উপদেষ্টামণ্ডলীর সম্পদ বিবরণ প্রকাশ

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, উপদেষ্টাবৃন্দ ও সমমর্যাদাসম্পন্ন ব্যক্তিদের পাশাপাশি তাঁদের স্ত্রী-স্বামীদের সম্পদের বিবরণী প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই তথ্য প্রকাশ করা হয়।

প্রজ্ঞাপনে জানানো হয়, মন্ত্রিপরিষদ বিভাগ কর্তৃক ২০২৪ সালের ১ অক্টোবর জারি করা নির্দেশনার আলোকে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ও সমমর্যাদাসম্পন্ন ব্যক্তিবর্গ এবং তাঁদের জীবনসঙ্গীদের ৩০ জুন ২০২৪ ও ৩০ জুন ২০২৫ তারিখের সম্পদ বিবরণী জনসমক্ষে উন্মুক্ত করা হয়েছে।

উল্লেখ্য, ২০২৪ সালের আগস্টে দায়িত্ব গ্রহণের পর জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ঘোষণা দেন যে, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে তার সরকারের সকল উপদেষ্টার সম্পদের বিবরণ দ্রুত প্রকাশ করা হবে। তিনি তখন বলেন, বর্তমান সরকার দুর্নীতির বিরুদ্ধে কঠোর ও স্পষ্ট অবস্থান নিয়েছে এবং পর্যায়ক্রমে এই ব্যবস্থা সব সরকারি কর্মকর্তার ক্ষেত্রেও নিয়মিত ও বাধ্যতামূলক করা হবে।

এই উদ্যোগকে সরকারের স্বচ্ছতা ও দুর্নীতিবিরোধী নীতির একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে যা প্রশাসনিক ব্যবস্থায় আস্থা ও বিশ্বাসযোগ্যতা বাড়াতে সহায়ক হবে।

উপদেষ্টামন্ডলীর সম্পদ বিবরণ দেখতে এই https://shorturl.at/4gBxJ ওয়েব লিংকে যান।

Facebook Comments Box

Posted ৭:২৭ অপরাহ্ণ | মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

Page 1

এ বিভাগের আরও খবর

আর্কাইভ ক্যালেন্ডার

SatSunMonTueWedThuFri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031 
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।