মঙ্গলবার ১০ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

https://www.guardianlife.com.bd/
Ad
x

প্রবাসী বাংলাদেশিদের আয়োজনে প্রথম নারী ব্যাডমিন্টন টুর্নামেন্ট

বিবিএনিউজ.নেট   |   মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২০   |   প্রিন্ট   |   470 বার পঠিত

প্রবাসী বাংলাদেশিদের আয়োজনে প্রথম নারী ব্যাডমিন্টন টুর্নামেন্ট

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে প্রথমবারের মতো আয়োজিত হয়েছে ফানুশ নারী ব্যাডমিন্টন টুর্নামেন্ট।

গ্রেটার ডিট্রয়েটের প্রবাসী বাংলাদেশি নারী খেলোয়াড়দের সমন্বয়ে এ টুর্নামেন্ট ছিল বেশ প্রাণবন্ত।

টুর্নামেন্টের আয়োজন নিয়ে মিশিগানের প্রবাসী বাংলাদেশিদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা গেছে।

তবে করোনাভাইরাসের কারণে খেলোয়াড়, তাদের পরিবার ও আয়োজক ছাড়া সাধারণ দর্শকদের প্রবেশে নিষেধাজ্ঞা ছিল।

আয়োজনের স্পন্সর করেছেন বাংলাদেশি আমেরিকান রিয়েলেটর জাহেদ জিয়া। টুর্নামেন্টটি আয়োজন করেছে মিশিগানে বাংলাদেশিদের নাট্য সংগঠন ফানুশ।

১১ অক্টোবর বিকেল ৫টায় রাজ্যের ওয়ারেন নগরীর অ্যাথলেটিক স্পোর্টস কমপ্লেক্সে এ আয়োজনের পর্দা উঠে।

টুর্নামেন্টে অংশ নেন- সুরভী বনিক, সালমা রহমান মুমু, নাঈমা হোসাইন, ফারিয়া তাসনিম, সোহেলি সাথী, মাশরু ফাতুল জান্নাত, ফারজানা রহমান সানিয়া, ফাতিমা ফাহিম রাদিয়া, বুশরা চৌধুরী, নুসরাত নওরিন পায়েল, হাজেরা মিলি, ও তৃশা সাহা।

ফানুশের এ প্রথম আয়োজনে চ্যাম্পিয়ন হন বুশরা চৌধুরী ও তৃশা সাহার জুটি, রানার আপ হন নুসরাত নওরিন পায়েল ও হাজেরা মিলি জুটি।

এ আয়োজনের উদ্যোক্তা ছিলেন ফানুশ নাট্য সংগঠনের শাওন চৌধুরী, আমিন শরফুজ্জামান, ফাহিম আহমেদ, দেবাঞ্জন দীপ ও সাদিয়া নাসরিন। পুরো টুর্নামেন্টের রেফারী হিসাবে ছিলেন ইমরান নূর ও এএম রামিম।

Facebook Comments Box

Posted ৩:৪৪ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

Page 1

আর্কাইভ ক্যালেন্ডার

SatSunMonTueWedThuFri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031 
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।