সোমবার ৯ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

Ad
x

প্রাইম ইন্স্যুরেন্সের ভাইস প্রেসিডেন্ট আসাদুজ্জামান পুরস্কৃত

বিবিএনিউজ.নেট   |   শনিবার, ২২ ফেব্রুয়ারি ২০২০   |   প্রিন্ট   |   514 বার পঠিত

প্রাইম ইন্স্যুরেন্সের ভাইস প্রেসিডেন্ট আসাদুজ্জামান পুরস্কৃত

বীমাখাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে সচেতনতামূলক প্রচারণার জন্য ‘মুজিব শতবর্ষ সম্মাননা-২০২০’ পেয়েছেন প্রাইম ইন্স্যুরেন্স কোম্পানির ভাইস প্রেসিডেন্ট আসাদুজ্জামান।

বুধবার কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে তার হাতে পুরস্কারের ক্রেস্ট তুলে দেন ভাষা সৈনিক শামসুল হুদা ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী নাজিমউদ্দিন আল আজাদ।

মুজিব শতবর্ষ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মুজিব শতবর্ষ সম্মাননা-২০২০ দিয়েছে সীমান্ত কালচারাল ফাউন্ডেশন।

অনুষ্ঠানে জানানো হয়, বিমাখাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে এবং দেশীয় ও আন্তর্জাতিক দিবসের সঙ্গে বিমাকে সংযুক্ত করে সচেতনতা সৃষ্টি করার উদ্যোগ গ্রহণ করায় আসাদুজ্জামানকে এই পুরস্কার দেওয়া হয়।

আসাদুজ্জামানের আটটি প্রকাশনা রয়েছে। এর মধ্যে অর্থনীতিবিদ ড. মাহবুব হোসেনের জীবন ও কর্মের উপর ‘সংবর্তন’ নামে একটি গ্রন্থ রয়েছে।

Facebook Comments Box

Posted ১২:৫৮ অপরাহ্ণ | শনিবার, ২২ ফেব্রুয়ারি ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

Page 1

আর্কাইভ ক্যালেন্ডার

SatSunMonTueWedThuFri
 123456
78910111213
14151617181920
21222324252627
28 
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।