|

Advertisement
×

প্রাইম ব্যাংকে জামানত মুক্ত ঋণ সুবিধা চালু

সোমবার, ২৭ ডিসেম্বর ২০২১   প্রিন্ট   ৭৫৯৭ বার পঠিত

প্রাইম ব্যাংকে জামানত মুক্ত ঋণ সুবিধা চালু

 

‘প্রাইম ডিলার’ নামে একটি ডেডিকেটেড ডিস্ট্রিবিউটর ফাইন্যান্সিং প্রোগ্রাম চালু করেছে প্রাইম ব্যাংক। ব্যাংকটি প্রাইম ডিলার প্রোগ্রামের আওতায় জিপিএইচ ইস্পাত লিমিটেডের সঙ্গে একটি স্ট্র্যাটিজিক পার্টনারশিপ করেছে।

এ পার্টনারশিপে জিপিএইচ ইস্পাত লিমিটেডের নিবন্ধিত ডিলাররা প্রাইম ব্যাংক থেকে ১ কোটি টাকা পর্যন্ত জামানত মুক্ত এমএসএমই এর সঙ্গে ২৪/৭ ব্যাংকিং এবং ডেডিকেটেড ডিলার হেল্পডেস্ক সুবিধা পাবেন।

অনুষ্ঠানে জিপিএইচ ইস্পাত লিমিটেডের ক্রেডিট সিনক্রোনাইজেশন এবং মনিটরিং ইউনিটের প্রধান চম্পক চক্রবর্তী এবং প্রাইম ব্যাংকের এসইভিপি ও এমএসএমই ব্যাংকিং বিভাগের প্রধান সৈয়দ এম. ওমর তৈয়বসহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রাইম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হাসান ও. রশীদ বলেন, জিপিএইচ ইস্পাত ও প্রাইম ব্যাংকের জন্য এটি একটি সময়োপযোগী উদ্যোগ যা বাংলাদেশের এমএসএমই এর প্রসারের মাধ্যমে আর্থিক অন্তর্ভুক্তিকরণ প্রক্রিয়াকে আরও তরান্বিত করবে

 

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০১:৪৭ অপরাহ্ণ | সোমবার, ২৭ ডিসেম্বর ২০২১

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com