বুধবার ১১ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

Ad
x

ফারইস্ট নিটিংয়ের লভ্যাংশ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ১৭ অক্টোবর ২০২০   |   প্রিন্ট   |   443 বার পঠিত

ফারইস্ট নিটিংয়ের লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারের তালিকাভুক্ত ফারইস্ট নিটিং অ্যান্ড ডাইং ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য  ৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ৩ শতাংশ নগদ আর ২ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করা হয়েছে।

আজ শনিবার (১৭অক্টোবর) গত ৩০ জুন (২০১৯-২০) সমাপ্ত অর্থ বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে পরিচালনা পর্ষদ এই সিদ্ধান্ত গ্রহণ করেছে।

৩০ জুন (২০১৯-২০) সমাপ্ত অর্থ বছরের কোম্পানি শেয়ার প্রতি আয় (ইপিএস) করেছে শূন্য দশমিক ৩৩ টাকা। এর আগের বছর একই সময়ে কোম্পানির ইপিএস ছিলো শূন্য দশমিক ৯৩ টাকা।

কোম্পানি শেয়ারের প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৯ দশমিক ৩৬ টাকা। এর আগের বছর একই সময়ে কোম্পানির এনএভি ছিলো ২০ দশমিক ৪৮ টাকা।

আগামী ১৭ডিসেম্বর কোম্পানিটির ২৬তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। সকাল সাড়ে ১০টায় গাজীপুরের কালিয়াকৈর পূর্বচন্দ্রার কারখানা প্রাঙ্গণে এজিএম অনুষ্ঠিত হবে।এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১২ নভেম্বর।

Facebook Comments Box

Posted ৬:০৩ অপরাহ্ণ | শনিবার, ১৭ অক্টোবর ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

Page 1

এ বিভাগের আরও খবর

আর্কাইভ ক্যালেন্ডার

SatSunMonTueWedThuFri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031 
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।