মঙ্গলবার ১৬ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১ পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

Ad
x

ফেডারেল ও ইস্টল্যান্ড ইন্স্যুরেন্সের আর্থিক প্রতিবেদন প্রকাশ

বিবিএনিউজ.নেট   |   মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০১৯   |   প্রিন্ট   |   529 বার পঠিত

ফেডারেল ও ইস্টল্যান্ড ইন্স্যুরেন্সের আর্থিক প্রতিবেদন প্রকাশ

চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর, ২০১৯) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে বিমা খাতের কোম্পানি ফেডারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ও ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ফেডারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড: তৃতীয় প্রান্তিকে শেয়ারপ্রতি আয় হয়েছে ১৭ পয়সা, যা আগের বছর একই সময় ছিল ১১ পয়সা। অর্থাৎ শেয়ারপ্রতি আয় বেড়েছে ছয় পয়সা। আর প্রথম তিন প্রান্তিক বা ৯ মাস (জানুয়ারি-সেপ্টেম্বর, ২০১৯) শেষে শেয়ারপ্রতি আয় দাঁড়িয়েছে ৫৪ পয়সা, যা আগের বছর একই সময় ছিল ৪১ পয়সা। এছাড়া ২০১৯ সালের ৩০ সেপ্টেম্বরে শেয়ারপ্রতি সম্পদমূল্য দাঁড়িয়েছে ১১ টাকা ৪৭ পয়সা, যা ২০১৮ সালের ৩১ ডিসেম্বরে ছিল ১১ টাকা ৪৭ পয়সা। আর তিন প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর, ২০১৯) কোম্পানিটির শেয়ারপ্রতি নগদ অর্থপ্রবাহ দাঁড়িয়েছে ৪০ পয়সা, যা আগের বছর একই সময় ৬১ পয়সা ছিল।

এদিকে সোমবার ডিএসইতে শেয়ারদর এক দশমিক ৪৪ শতাংশ বা ২০ পয়সা কমে প্রতিটি শেয়ার সর্বশেষ ১৪ টাকা ১০ পয়সায় হাতবদল হয়, যার সমাপনী দর ছিল ১৪ টাকা। দিনজুড়ে ১০ লাখ ৫৪ হাজার ৮২০টি শেয়ার মোট ৩৯১ বার হাতবদল হয়, যার বাজারদর এক কোটি ৪৭ লাখ ৯৭ হাজার টাকা। দিনভর শেয়ারদর ১৩ টাকা ৮০ পয়সা থেকে ১৪ টাকা ২০ পয়সায় লেনদেন হয়। এক বছরে শেয়ারদর আট টাকা ৫০ পয়সা থেকে ১৭ টাকা ১০ পয়সার মধ্যে ওঠানামা করে। ২০১৮ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাববছরে পাঁচ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করে। আলোচিত সময়ে শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৫২ পয়সা এবং শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১১ টাকা ৪৭ পয়সা।

কোম্পানিটি ১৯৯৫ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়ে বর্তমানে ‘বি’ ক্যাটেগরিতে অবস্থান করছে। ১০০ কোটি টাকা অনুমোদিত মূলধনের বিপরীতে পরিশোধিত মূলধন ৬৭ কোটি ৬৫ লাখ ৭০ হাজার টাকা। রিজার্ভের পরিমাণ ছয় কোটি ২৮ লাখ ১০ হাজার টাকা। কোম্পানিটির মোট ছয় কোটি ৭৬ লাখ ৫৬ হাজার ৮০৫টি শেয়ার রয়েছে। ডিএসই থেকে প্রাপ্ত সর্বশেষ তথ্যমতে মোট শেয়ারের ৩২ দশমিক ৪৭ শতাংশ উদ্যোক্তা বা পরিচালক, প্রতিষ্ঠানিক ছয় দশমিক চার শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৬১ দশমিক ৪৯ শতাংশ শেয়ার রয়েছে।

ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড: তৃতীয় প্রান্তিকে শেয়ারপ্রতি আয় হয়েছে ৩৭ পয়সা, যা আগের বছর একই সময় ছিল ১৭ পয়সা। অর্থাৎ শেয়ারপ্রতি আয় বেড়েছে ২০ পয়সা। আর প্রথম তিন প্রান্তিক বা ৯ মাস (জানুয়ারি-সেপ্টেম্বর, ২০১৯) শেষে শেয়ারপ্রতি আয় দাঁড়িয়েছে এক টাকা ৩১ পয়সা। যা আগের বছর একই সময় ছিল এক টাকা ১০ পয়সা। এছাড়া ২০১৯ সালের ৩০ সেপ্টেম্বরে শেয়ারপ্রতি সম্পদমূল্য দাঁড়িয়েছে ২১ টাকা ৯০ পয়সা, যা ২০১৮ সালের ৩১ ডিসেম্বরে ছিল ২১ টাকা ১২ পয়সা। আর তিন প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর, ২০১৯) কোম্পানিটির শেয়ারপ্রতি নগদ অর্থপ্রবাহ দাঁড়িয়েছে ৪৫ পয়সা, যা আগের বছর একই সময় ৪১ পয়সা ছিল।

এদিকে সোমবার ডিএসইতে শেয়ারদর এক দশমিক ৫৭ শতাংশ বা ৪০ পয়সা বেড়ে প্রতিটি সর্বশেষ ২৫ টাকা ৯০ পয়সায় হাতবদল হয়, যার সমাপনী দর ছিল ২৫ টাকা ৮০ পয়সা। ওইদিন কোম্পানিটির তিন লাখ তিন হাজার ৬৭৯টি শেয়ার মোট ১৭৩ বার হাতবদল হয়, যার বাজারদর ৭৮ লাখ ৪০ হাজার টাকা। আর দিনভর শেয়ারদর সর্বনিম্ন ২৫ টাকা ৫০ পয়সা থেকে সর্বোচ্চ ২৬ টাকা ৩০ পয়সায় ওঠানামা করে। এক বছরের মধ্যে শেয়ারদর ১৭ টাকা ৯০ পয়সা থেকে ৩৬ টাকা ৪০ পয়সায় ওঠানামা করে।

Facebook Comments Box

Posted ৩:৫৭ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০১৯

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

Page 1

আর্কাইভ ক্যালেন্ডার

Sat Sun Mon Tue Wed Thu Fri
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।