মঙ্গলবার ১০ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

https://www.guardianlife.com.bd/
Ad
x

ফেরার ম্যাচে আর্সেনালকে উড়িয়ে দিলো ম্যান সিটি

বিবিএনিউজ.নেট   |   বৃহস্পতিবার, ১৮ জুন ২০২০   |   প্রিন্ট   |   418 বার পঠিত

ফেরার ম্যাচে আর্সেনালকে উড়িয়ে দিলো ম্যান সিটি

ইংলিশ প্রিমিয়ার লিগের এবারের আসরের শিরোপা জিতবে লিভারপুল, এটা প্রায় নিশ্চিত। তবু বাকি লড়াই চলছে উয়েফা চ্যাম্পিয়নস লিগে সরাসরি জায়গা করে নেয়ার জন্য। টেবিলের সেরা চারে থাকতে পারলেই মিলবে সেই সুযোগ।

আর এটি পেতে বাকি প্রায় সব ম্যাচই জিততে হতো আর্সেনালকে। কিন্তু করোনা বিরতির পর মাঠে ফিরে ছন্নছাড়া ফুটবল খেলে প্রথম ম্যাচে পাত্তাই পেল না মিকেল আর্টেটার দল। লিগের বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটির কাছে হেরে গেছে ৩-০ ব্যবধানে।

প্রায় তিন মাসের বেশি সময় বিরতির পর বুধবার রাতে পুনরায় শুরু হয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগ। প্রথম দিনই ছিল ম্যান সিটি ও আর্সেনালের বড় ম্যাচ। যেখানে ম্যান সিটি বড় দলের মতো আধিপত্য দেখালেও, পুরো ম্যাচে তেমন একটা খুঁজে পাওয়া যায়নি আর্সেনালকে।

ম্যান সিটির ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে ম্যাচের পুরো ৯০ মিনিটে তিনবার মাত্র জালের উদ্দেশ্যে শট করতে পেরেছে আর্সেনাল। যার মধ্যে একটিও ছিল না লক্ষ্য বরাবর। অন্যদিকে ১৭ বার শট করে ১১টিই লক্ষ্যে রাখে পেপ গার্দিওলার শিষ্যরা। যেখানে গোল হয়েছে তিনটি।

একের পর এক আক্রমণ করলেও প্রথম গোল পেতে ম্যান সিটিকে অপেক্ষা করতে হয়েছে ম্যাচের প্রথমার্ধের অতিরিক্ত যোগ করা সময় পর্যন্ত। ব্রাজিলিয়ান ডিফেন্ডার ডেভিড লুইজের ভুলে বল পেয়ে যান রহিম স্টারলিং। জোরালো শটে জাল কাঁপান এ ইংলিশ ফরোয়ার্ড।

দ্বিতীয়ার্ধের শুরুতেও সেই লুইজের সুবাদেই আরেকটি গোল পায় সিটিজেনরা। ডি-বক্সের মধ্যে রিয়াদ মাহরেজকে পেছন থেকে টেনে ফেলে দেন লুইজ। লাল কার্ডের পাশাপাশি পেনাল্টির বাঁশি বাজান রেফারি। স্পট কিক থেকে সহজেই ব্যবধান দ্বিগুণ করেন ম্যান সিটির বেলজিয়ান মিডফিল্ডার কেভিন ডি ব্রুইন।

ম্যাচের তৃতীয় ও শেষ গোলের জন্য ফের অতিরিক্ত যোগ করা সময়ের অপেক্ষা। এবার ম্যাচের ৯২তম মিনিটে জালের ঠিকানা খুঁজে নেন ফিল ফোডেন। সহজ জয় নিয়ে মাঠ ছাড়ে ম্যানচেস্টার সিটি।

এ জয়ের পর ২৯ ম্যাচে ১৯ জয় ও ৩ ড্র’তে ৬০ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থান আরও সুসংহত করেছে সিটিজেনরা। সমান ম্যাচে ৮২ পয়েন্ট নিয়ে যথারীতি সবার ওপরে শিরোপাপ্রত্যাশী লিভারপুল। লিগে সপ্তম পরাজয়ের স্বাদ পাওয়া আর্সেনাল ৪০ পয়েন্ট নিয়ে রয়েছে সাত নম্বরে।

Facebook Comments Box

Posted ৯:৩৬ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৮ জুন ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

Page 1

আর্কাইভ ক্যালেন্ডার

SatSunMonTueWedThuFri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031 
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।