রবিবার ৮ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

https://www.guardianlife.com.bd/
Ad
x

ফেসবুক লাইভে দেখা যাবে প্রেসিডেন্টস কাপের সব খেলা

বিবিএনিউজ.নেট   |   শনিবার, ১০ অক্টোবর ২০২০   |   প্রিন্ট   |   551 বার পঠিত

ফেসবুক লাইভে দেখা যাবে প্রেসিডেন্টস কাপের সব খেলা

দীর্ঘ প্রতীক্ষার পর রোববার থেকে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরছে বাংলাদেশ দল। জাতীয় দলের ক্যাম্প, এইচপি ও অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটারদের তিন দলে ভাগ করে আয়োজন করা হচ্ছে প্রেসিডেন্টস কাপ ওয়ানডে টুর্নামেন্ট। এ টুর্নামেন্টের প্রথম ম্যাচ রোববার।

এ টুর্নামেন্টের সবগুলো ম্যাচ সরাসরি দেখা যাবে ফেসবুক লাইভের মাধ্যমে। বিসিবি থেকে দেয়া এক বিবৃতিতে জানানো হয়েছে, টুর্নামেন্ট এর প্রতিটি খেলা ভিডিও স্ট্রিমিং এর মাধ্যমে বিসিবির অফিসিয়াল ফেসবুক পেজ হতে সরাসরি সম্প্রচার করা হবে। এছাড়া বাংলাদেশ বেতারে খেলাগুলোর ধারাবিবরণী পাওয়া যাবে।

রোববার শুরু হওয়া টুর্নামেন্টের সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। দিবারাত্রির ম্যাচগুলো শুরু হবে দুপুর দেড়টায়। অংশগ্রহণকারী তিনটি দলের নাম রাখা হয়েছে তাদের অধিনায়কদের নামেই। এ তিন দলের অধিনায়ক হলেন তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ ও নাজমুল হোসেন শান্ত।

নাজমুল হোসেন শান্তর দলের কোচের দায়িত্ব পালন করবেন এইচপির হেড কোচ টবি রেডফোর্ড। তামিম ইকবাল বাহিনীর কোচ থাকবেন জাতীয় দলের ফিল্ডিং কোচ রায়ান কুক আর মাহমুদউল্লাহ রিয়াদের দলকে কোচিং করাবেন পেস বোলিং কোচ ওটিস গিবসন।

প্রেসিডেন্টস কাপের সূচি
১১ অক্টোবর – মাহমুদউল্লাহ একাদশ বনাম নাজমুল একাদশ
১৩ অক্টোবর – মাহমুদউল্লাহ একাদশ বনাম তামিম একাদশ
১৫ অক্টোবর – নাজমুল একাদশ বনাম তামিম একাদশ
১৭ অক্টোবর – মাহমুদউল্লাহ একাদশ বনাম নাজমুল একাদশ
১৯ অক্টোবর – মাহমুদউল্লাহ একাদশ বনাম তামিম একাদশ
২১ অক্টোবর – নাজমুল একাদশ বনাম তামিম একাদশ
২৩ অক্টোবর – ফাইনাল
২৪ অক্টোবর – রিজার্ভ ডে (ফাইনাল)

সব ম্যাচই বাংলাদেশ সময় দুপুর দেড়টায় শুরু হবে।

তিন দলের স্কোয়াড

রিয়াদ একাদশ
মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), নাইম শেখ, লিটন কুমার দাস, মুমিনুল হক, নুরুল হাসান সোহান, সাব্বির রহমান, ইমরুল কায়েস, হাসান মাহমুদ, ইবাদত হোসেন, রুবেল হোসেন, মৃত্যুঞ্জয় চৌধুরী নিপুন, মেহেদি হাসান মিরাজ, রাকিবুল হাসান, আমিনুল ইসলাম বিপ্লব।

স্ট্যান্ডবাই: আবু হায়দার রনি, সানজামুল ইসলাম ও হাসান মুরাদ।

নাজমুল হোসেন শান্ত একাদশ
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, আফিফ হোসেন ধ্রুব, মুশফিকুর রহীম, তৌহিদ হৃদয়, ইরফান শুক্কুর, পারভেজ হোসেন ইমন, তাসকিন আহমেদ, মোহাম্মদ আল আমিন হোসেন, আবু জায়েদ রাহী, মুকিদুল ইসলাম মুগ্ধ, নাইম হাসান, নাসুম আহমেদ, রিশাদ হোসেন।

স্ট্যান্ডবাই : সুমন খান, সাদমান ইসলাম ও তানভির ইসলাম

তামিম একাদশ
তামিম ইকবাল খান (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ মিঠুন, শাহাদাত হোসেন দিপু, ইয়াসির আলী চৌধুরী, আকবর আলী, এনামুল হক বিজয়, মোহাম্মদ সাইফউদ্দীন, মোস্তাফিজুর রহমান, সৈয়দ খালেদ আহমেদ, শরিফুল ইসলাম, শেখ মেহেদি হাসান, তাইজুল ইসলাম, মিনহাজুল আবেদিন আফ্রিদি।

স্ট্যান্ডবাই: শফিকুল ইসলাম, মাইদুল অংকন ও মেহেদি হাসান রানা।

Facebook Comments Box

Posted ৩:৫১ অপরাহ্ণ | শনিবার, ১০ অক্টোবর ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

Page 1

আর্কাইভ ক্যালেন্ডার

SatSunMonTueWedThuFri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031 
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।