বুধবার ৮ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

Ad
x

বাঁশবাড়িয়ায় পেট্রোকেমিক্যাল প্ল্যান্ট স্থাপন করছে বসুন্ধরা গ্রুপ

বিবিএ নিউজ.নেট

শনিবার, ১৬ জানুয়ারি ২০২১   প্রিন্ট   ৬২৯ বার পঠিত

বাঁশবাড়িয়ায় পেট্রোকেমিক্যাল প্ল্যান্ট স্থাপন করছে বসুন্ধরা গ্রুপ

সীতাকুণ্ডের বাঁশবাড়িয়ায় পেট্রোকেমিক্যাল প্ল্যান্ট স্থাপন করছে বসুন্ধরা অয়েল অ্যান্ড গ্যাস কোম্পানি লিমিটেড।

আজ শনিবার চট্টগ্রামের রেডিসন ব্লু বে ভিউতে এ বিষয়ে একটি সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রকল্পের মূল অর্থ যোগানদাতা অগ্রণী ব্যাংক লিমিটেডসহ অন্যান্য ব্যাংকসমূহের কর্মকর্তাদের সঙ্গে ৭ হাজার ৪৫৭ কোটি ৭৫ লাখ টাকা অর্থায়নের ব্যাপারে আলোচনা হয়।
বেসরকারি খাতে এটিই প্রথম বাংলাদেশি মেগা প্রকল্প, যেখানে ৯ হাজার ৯৪৩ কোটি ৬৬ লাখ টাকা বিনিয়োগ করা হবে।
সভায় উপস্থিত ছিলেন অগ্রণী ব্যাংকের জেনারেল ম্যানেজার (ক্রেডিট) ড. মো. আব্দুল্লাহ আল মামুন, ডেপুটি জেনারেল ম্যানেজার ইঞ্জিনিয়ার মো. শাহজাহান, বসুন্ধরা অয়েল অ্যান্ড গ্যাস কোম্পানি লিমিটেডের হেড অব ব্যাংকিং রাজীব সামাদ, প্রকল্প প্রধান নাফিজ ইমতিয়াজসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং ১৫টি ঋণদানকারী প্রতিষ্ঠানের কর্মকর্তারা।

Facebook Comments Box

Posted` ৫:০৭ অপরাহ্ণ | শনিবার, ১৬ জানুয়ারি ২০২১

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

প্রধান সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com