শুক্রবার ৬ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

https://www.guardianlife.com.bd/
Ad
x

বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী যুক্তরাষ্ট্র

বিবিএনিউজ.নেট   |   বুধবার, ২৩ অক্টোবর ২০১৯   |   প্রিন্ট   |   499 বার পঠিত

বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের অনেক কোম্পানি বাংলাদেশে দীর্ঘমেয়াদি বিনিয়োগ করেছে। নতুন অনেক বিনিয়োগকারী এখানে বিভিন্ন খাতে বিনিয়োগে আগ্রহী বলে সিলেট চেম্বার অব কমার্সের নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় জানান যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক স্টেট সিনেটের পাঁচ সিনেটর।
চেম্বার মিলনায়তনে গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সিলেট চেম্বারের সভাপতি আবু তাহের মো. শোয়েব, নিউ ইয়র্ক স্টেটের সিনেটর লুইস আর সেপুলভেদা, জন চুন ইয়াহ লিউ, জেম্স স্কউফিস, কেভিন এস পারকার ও লেরয় কমরি।

সভায় সিনেটররা বলেন, আনুষ্ঠানিকভাবে ৬ লাখ বাংলাদেশি নিউ ইয়র্কের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। বাংলাদেশের সঙ্গে ব্যবসা-বাণিজ্য ও শিক্ষাক্ষেত্রে সম্পর্ক জোরদার করা সম্ভব। বাণিজ্য সম্পর্ক বাড়াতে দুই দেশের ব্যবসায়ীদের অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানান তারা।
সিলেট চেম্বার সভাপতি আবু তাহের মো. শোয়েব বলেন, সিলেট অর্থনৈতিকভাবে সমৃদ্ধ একটি অঞ্চল। সম্ভাবনাময় সিলেটকে ভবিষ্যৎ বাংলাদেশের ‘ইকোনমিক ইঞ্জিন’ হিসেবে দেখা হয়। তিনি সিলেটের শিল্প, পর্যটন, শিক্ষা ও আইটি খাতে বিনিয়োগের জন্য যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানান।
সভায় আরও বক্তব্য রাখেন সিলেট চেম্বারের সহসভাপতি তাহমিন আহমদ, পরিচালক ফখর উস সালেহীন নাহিয়ান, মার্কিন ডেমোক্রেটিক পার্টির লিডার মঈন চৌধুরী ও প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্সের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মিজানুর রহমান। #

Facebook Comments Box

Posted ৭:১৩ অপরাহ্ণ | বুধবার, ২৩ অক্টোবর ২০১৯

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

রডের দাম বাড়ছে
(12395 বার পঠিত)
Page 1

এ বিভাগের আরও খবর

আর্কাইভ ক্যালেন্ডার

SatSunMonTueWedThuFri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031 
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।