বুধবার ১১ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

Ad
x

বাংলাদেশ-কাতার বিশ্বকাপ বাছাই ম্যাচ ৪ ডিসেম্বর

বিবিএনিউজ.নেট   |   বুধবার, ১১ নভেম্বর ২০২০   |   প্রিন্ট   |   517 বার পঠিত

বাংলাদেশ-কাতার বিশ্বকাপ বাছাই ম্যাচ ৪ ডিসেম্বর

৪ ডিসেম্বর দোহায় বাংলাদেশ ও কাতারের মধ্যে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলার অনুমতি দিয়েছে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)। এশিয়ান ফুটবলের সর্বোচ্চ সংস্থাটির অফিসিয়াল ওবেসাইটে এ খবর প্রকাশ করা হয়েছে।

করোনাভাইরাস মহামারীর কারণে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ অনর্দিষ্টকালের জন্য স্থগিত করেছিল এশিয়ান ফুটবলের সর্বোচ্চ সংস্থাটি। বাংলাদেশ ও কাতার দুই দেশ তাদের ফিরতি ম্যাচটি ৪ ডিসেম্বর খেলার সিদ্ধান্ত নিয়ে ফিফার অনুমতি চেয়েছিল। ফিফার অনুমতি পাওয়ার পর এএফসি ম্যাচটির তারিখ আনুষ্ঠানিকভাবে তাদের ওয়েবসাইটে প্রকাশ করেছে।

করোনাভাইরাসের কারণে ঘরোয়া এবং আন্তর্জাতিক সব খেলাই বন্ধ হয়েছিল। করোনামুক্ত পরিবেশে খেলা আয়োজনের চেষ্টা চলছে বিশ্বব্যাপী। ইউরোপিয়ান ফুটবল লিগগুলো শুরু হয়েছে গত জুনে। গত মৌসুমের খেলা শেষ হওয়ার পর শুরু হয়েছে নতুন মৌসুমের খেলা।

ফিফা এবং এএফসি বলেছিল, ‘প্রতিদ্বন্দ্বী দেশগুলো চাইলে পারস্পরিক সম্মতির ভিত্তিতে খেলতে পারবে। সেই কথার ওপরই বাংলাদেশ ফুটবল ফেডারেশন এবং কাতার ফুটবল অ্যাসোসিয়েশন মৌখিকভাবে সম্মতিতে পৌঁছেছিল ম্যাচটি খেলবে। আয়োজক কাতার ৪ ডিসেম্বর ম্যাচের তারিখ ঠিক করে ফিফা ও এএফসির অনুমতি চেয়েছিল।’

বিশ্বকাপ বাছাইয়ে ‘ই’ গ্রুপে বাংলাদেশের ফিরতি পর্বের ম্যাচ বাকি কাতার, ভারত, আফগানিস্তান এবং ওমানের বিপক্ষে। এর মধ্যে শুধু কাতারের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচ খেলবে বাংলাদেশ। ভারত, আফগানিস্তান এবং ওমান আসবে ঢাকায় খেলতে। গত বছর অক্টোবরে ঢাকার মাঠে কাতারের বিপক্ষে দুর্দান্ত খেলেছিল বাংলাদেশ। যদিও ওই ম্যাচে ২-০ গোলে হেরে গিয়েছিল জামাল ভূঁইয়ারা।

চার ম্যাচ খেলে ১ পয়েন্ট নিয়ে গ্রুপে সবার নিচে আছে বাংলাদেশ। ২০২২ বিশ্বকাপের আয়োজক কাতার ৫ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে শীর্ষে। দ্বিতীয় স্থানে থাকা ওমানের ৫ ম্যাচে পয়েন্ট ১২। তিন পয়েন্ট নিয়ে ভারত চারে। তিন নম্বরে থাকা আফগানিস্তানের পয়েন্ট ৪।

Facebook Comments Box

Posted ৪:১৩ অপরাহ্ণ | বুধবার, ১১ নভেম্বর ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

Page 1

আর্কাইভ ক্যালেন্ডার

SatSunMonTueWedThuFri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031 
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।