বুধবার ১১ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

Ad
x

বাংলাদেশ ব্যাংকের নতুন ডিজি আবুল কালাম আজাদ

বিবিএনিউজ.নেট   |   বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২০   |   প্রিন্ট   |   403 বার পঠিত

বাংলাদেশ ব্যাংকের নতুন ডিজি আবুল কালাম আজাদ

বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের কমন সার্ভিসেস ডিপার্টমেন্ট-১ এর উপ-মহাব্যবস্থাপক মো. আবুল কালাম আজাদ মহাব্যবস্থাপক হিসেবে পদোন্নতি পেয়েছেন।

বুধবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাংলাদেশ ব্যাংক। গত ১২ আগস্ট তাকে পদোন্নতি দেয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।

আবুল কালাম আজাদ সিরাজগঞ্জ সদর উপজেলার পিপুলবাড়িয়া গ্রামে জন্মগ্রহণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন তিনি। ১৯৮৮ সালে সরাসরি অফিসার হিসেবে বাংলাদেশ ব্যাংকে যোগ দেন।

সুদীর্ঘ কর্মজীবনে আবুল কালাম আজাদ বাংলাদেশ ব্যাংকের তৎকালীন প্রশাসন ও ব্যয় বিভাগ, পার্সোনেল ডিপার্টমেন্ট, কৃষি ঋণ পরিদর্শন বিভাগ, ব্যাংক পরিদর্শন বিভাগ ১ ও ২ এবং বাংলাদেশ ব্যাংক, রাজশাহী অফিসে দায়িত্ব পালন করেছেন। ধর্মীয় এবং পেশাগত দায়িত্ব পালনের অংশ হিসেবে তিনি সৌদি আরব, ভারত, মালয়েশিয়া, শ্রীলংকা ও থাইল্যান্ড ভ্রমণ করেন।

Facebook Comments Box

Posted ৩:১৪ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

রডের দাম বাড়ছে
(12408 বার পঠিত)
Page 1

এ বিভাগের আরও খবর

আর্কাইভ ক্যালেন্ডার

SatSunMonTueWedThuFri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031 
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।