সোমবার ৯ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

Ad
x

বাংলাদেশ ব্যাংক মুদ্রিত স্মারক স্বর্ণ মুদ্রার দাম বাড়লো

বিবিএনিউজ.নেট   |   মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি ২০২০   |   প্রিন্ট   |   543 বার পঠিত

বাংলাদেশ ব্যাংক মুদ্রিত স্মারক স্বর্ণ মুদ্রার দাম বাড়লো

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০০০ উপলক্ষে বাংলাদেশ ব্যাংক মুদ্রিত স্বর্ণ স্মারক মুদ্রার মূল্য পুনর্নির্ধারণ করা হয়েছে। ২২ ক্যারেট স্বর্ণের ১০ গ্রাম ওজনের প্রতিটি স্মারক মুদ্রার নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ৫৩ হাজার টাকা। যা এতোদিন ছিল ৫০ হাজার টাকা। এটি অবিলম্বে কার্যকর হবে।

সোমবার বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব কারেন্সি ম্যানেজমেন্ট থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, সর্বশেষ ২০১৯ সালের ২৬ আগস্ট প্রতিটি স্বর্ণ মুদ্রার মূল্য ৫০ হাজার টাকা নির্ধারণ করা হয়। সে সময়ের তুলনায় বর্তমান বাজারে স্বর্ণের মূল্য বেশি হওয়ায় প্রতিটি স্বর্ণ মুদ্রার মূল্য তিন হাজার টাকা করে বৃদ্ধি করা হলো।

Facebook Comments Box

Posted ১২:৫৪ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

Page 1

এ বিভাগের আরও খবর

আর্কাইভ ক্যালেন্ডার

SatSunMonTueWedThuFri
 123456
78910111213
14151617181920
21222324252627
28 
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।