|

Advertisement
×

বাজাজ ব্রান্ডের থ্রি-হুইলার উৎপাদন ও বাজারজাত করবে রানার অটো

বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২০   প্রিন্ট   ৭৩৫ বার পঠিত

বাজাজ ব্রান্ডের থ্রি-হুইলার উৎপাদন ও বাজারজাত করবে রানার অটো

বাজাজ ব্রান্ডের আরই ৪এস থ্রি-হুইলার (তিন চাকার যান) উৎপাদন করবে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি রানার অটোমোবাইলস লিমিটেড। একইসাথে কোম্পানিটি বাংলাদেশের মার্কেটে বাজারজাত করবে থ্রি-হুইলার।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে রানার অটোমোবাইলসের পরিচালনা পর্ষদ বাজাজ অটো লিমিটেডের সাথে একটি চুক্তি সই করে।
বাজাজ অটো মুম্বাই পুনে রোড, আকুর্ডি, পুনে ৪১১০৩৫, ইন্ডিয়া অবস্থিত। কোম্পানিটি বাংলাদেশের বাজারে কেটিএম ব্রান্ডের মোটরসাইকেল বিতরণ করবে। কমপ্লেটলি বিল্ড আপ (সিবিইউ), সেমি নকড ডাউন, কমপ্লেটলি নকড ডাউন শর্তে পার্ট লেভেল সরবরাহ করবে বাজাজ অটো।

কোম্পানিটি জানায়, রানার অটো থ্রি-হুইলার উৎপাদন করতে বাজাজ অটো থেকে টেকনিকাল (যানবাহন তৈরীরর উপকরণ) সাপোর্ট গ্রহণ করবে। এটি হবে বিশ্বের প্রথম ব্রান্ডের থ্রি-হুইলার উৎপাদনকারী সংস্থ।

কোম্পানিটি আরও জানায়, কোম্পানিটি এই প্রকল্পে ৩০০ কোটি টাকা বিনিয়োগ করবে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) অর্থ থেকে। গত বছরের ২৮ অক্টোবর পরিচালনা পর্ষদের সভায় বিষয়টি অনুমোদন করা হয়।

এছাড়া গত বছরের ১৭ ডিসেম্বর কোম্পানির ইজিএমে শেয়ারহোল্ডাররা অনুমোদন করে থ্রি-হুইলার উৎপাদনের বিষয়টি। এবং সর্বশেষ বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) গত ২৪ ফেব্রবুয়ারি,২০২০ বিষয়টি অনুমোদন দিয়েছে।

রানার অটো নিজেদের উৎপাদন করা পণ্য সাশ্রয়ী মূল্য নিশ্চিত করে এবং সহজে বাজারজাতের মাধ্যমে থ্রি-হুইলারের বাজারে নিজেদের অবস্থান আরও জোরদার করবে বলে আশা করছে।

Facebook Comments Box

Posted ১২:১৭ অপরাহ্ণ | বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com