রবিবার ৮ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

Ad
x

বাজার পরিস্থিতি যাচাইয়ে এবার বাণিজ্য সচিব নিজেই মাঠে

নিজস্ব প্রতিবেদক:   |   সোমবার, ২০ এপ্রিল ২০২০   |   প্রিন্ট   |   410 বার পঠিত

বাজার পরিস্থিতি যাচাইয়ে এবার বাণিজ্য সচিব নিজেই মাঠে

আসন্ন রমজানে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য মূল্য যৌক্তিক এবং স্থিতিশীল রাখার পাশাপাশি বিভিন্ন ধরনের কারসাজি খতিয়ে দেখতে এবার বাণিজ্য সচিব ড. মো. জাফর উদ্দীন নিজেই মাঠে নামলেন।

রাজধানীর বিভিন্ন বাজারে পরিচালিত সোমবারের এই অভিযানে সাথে ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক বাবলু কুমার সাহা (অতিরিক্ত সচিব), সহকারী পরিচালক আবদুল জব্বার মন্ডল।

এ সময় পিয়াজ, আদা, রসুন, চাল, ডাল, আটা, ময়দাসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য তালিকা যথাযথভাবে প্রদর্শন করা, প্রদর্শনকৃত মূল্য অপেক্ষা অধিক মূল্যে এসব পণ্য বিক্রয় না করা, ক্রয়কৃত মূল্যের সাথে বিক্রয় মূল্য সামঞ্জস্যপূর্ণ হওয়া, করোনাভাইরাসের কারণে লকডাউনকে কেন্দ্র করে অতি মুনাফা লাভ থেকে বিরত থাকার জন্য ব্যবসায়ীদের প্রতি আহবান জানানো হয়।

টিসিবির ন্যয্যমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রয় কার্যক্রমের তদারকিও করেন বাণিজ্য সচিব। এ বিষয়ে জানতে চাইলে বাণিজ্য সচিব ড. জাফর উদ্দীন, বাজারে বাজারে গিয়ে রমজান মাসে সাধারণ মানুষের কাছে স্বাভাবিক মূল্যে পণ্য বিক্রির জন্য ব্যবসায়ীদের প্রতি আমরা আহবান জানাচ্ছি। লকডাউনর অজুহাত দেখিয়ে যদি কোন অসাধু ব্যবসায়ী অন্যায়ভাবে পণ্যের দাম বেশি রাখেন বা ওজনে কম দেন তবে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

টিসিবির ন্যয্যমূল্যে পণ্য বিক্রির কার্যক্রমে ক্রেতাদের স্বাস্থ্যবিধি রক্ষা করা হচ্ছে কিনা সে বিষয়টিও তিনি নিজে ঘুরে ঘুরে তদারকি করছেন বলে জানান।

Facebook Comments Box

Posted ৪:১৭ অপরাহ্ণ | সোমবার, ২০ এপ্রিল ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

রডের দাম বাড়ছে
(12342 বার পঠিত)
Page 1

আর্কাইভ ক্যালেন্ডার

SatSunMonTueWedThuFri
 123456
78910111213
14151617181920
21222324252627
28 
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।