বুধবার ১১ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

Ad
x

বাতিল হলো বি. ব্রাদার্স গার্মেন্টসের আইপিও

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ০৭ আগস্ট ২০২০   |   প্রিন্ট   |   448 বার পঠিত

বাতিল হলো বি. ব্রাদার্স গার্মেন্টসের আইপিও

বি. ব্রাদার্স গামের্ন্টস কোম্পানি লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) বাতিল করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

বৃহস্পতিবার (৬ আগস্ট) আইপিও বাতিল হওয়ার বিষয়টি বি. ব্রাদার্স গার্মেন্টস এবং তাদের ইস্যু ম্যানেজার শাহজালাল ইক্যুইটি ম্যানেজমেন্টকে চিঠি দিয়ে জানিয়ে দিয়েছে বিএসইসি।

জানা গেছে, কোম্পানিটি নির্ধারিত মূল্য (ঋরীবফ চৎরপব গবঃযড়ফ) পদ্ধতির আওতায় আইপিওতে ১০ টাকা অভিহিত মূল্যের ৫ কোটি শেয়ার ছেড়ে বাজার থেকে ৫০ কোটি টাকা সংগ্রহ করতে চেয়েছিল। কিন্তু আইপিও আবেদনে বেশ কিছু অসঙ্গতি ও বিদ্যমান আইন লংঘনের কারণে বিএসইসি তাদের আবেদনকে যোগ্য মনে করেনি।

বিএসইসি সূত্রে জানা যায়, কোম্পানিটি বেশ কিছু অনিয়ম ও অসঙ্গতি পেয়েছেন তারা। প্রথমতঃ শেয়ারমানি ডিপোজিটের টাকা নির্ধারিত ব্যাংক অ্যাকাউন্টে না রেখে একাধিক ব্যাংকের রেখে কোম্পানিটি কনসেন্ট লেটারের শর্ত লঙ্ঘন করেছে। দ্বিতীয়তঃ সংঘস্মারক অনুসারে কোম্পানির পরিচালকদের বেতন না নেওয়ার কথা থাকলেও তারা বেতন নিয়েছে। বিএসইসির কোয়ারিজের পর তাড়াহুড়া করে বিশেষ সাধারণ সভা (ইজিএম) আহ্বান করে সংঘস্মারক সংশোধন করা হয়েছে। এছাড়া কোম্পানিটি বিভিন্ন সময়ে কম হারে অবচয় দেখিয়ে কৃত্রিমভাবে মুনাফা বাড়িয়ে দেখানোর চেষ্টা করেছে।

যোগাযোগ করলে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম বলেন, মূলধন বৃদ্ধিতে দেওয়া শর্ত ভঙ্গ করে শেয়ার ইস্যুর করেছে বি ব্রাদার্স গার্মেন্টস। বিভিন্ন ক্ষেত্রে অবচয় কম দেখিয়ে নিট মুনাফা বাড়িয়ে দেখিয়েছে। মেমোরেন্ডাম অনুসারে পরিচালকদের বেতন না নেওয়ার কথা থাকলেও তারা নিয়মিত বেতন নিয়েছে। এসব বিষয় বিবেচনা করে বিনিয়োগকারী ও পুঁজিবাজারের বৃহত্তর স্বার্থে কমিশন কোম্পানির আইপিও আবেদন বাতিল করেছে।

কোম্পানিটির সর্বশেষ হিসাববছরের আর্থিক প্রতিবেদনের নিরীক্ষক ছিল সিরাজ খান বসাক অ্যান্ড কোম্পানি। অন্যদিকে আন্ডাররাইটার ছিল এনআরবি ইক্যুইটি ম্যানেজমেন্ট লিমিটেড এবং শাহজালাল ইক্যুইটি ম্যানেজমেন্ট লিমিটেড।

Facebook Comments Box

Posted ১১:৫৩ অপরাহ্ণ | শুক্রবার, ০৭ আগস্ট ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

Page 1

এ বিভাগের আরও খবর

আর্কাইভ ক্যালেন্ডার

SatSunMonTueWedThuFri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031 
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।