Ad
x

বার্জার পেইন্টস বাংলাদেশ এর লভ্যাংশ ঘোষণা

সোমবার, ১৫ জুন ২০২৬   প্রিন্ট   ১০৫ বার পঠিত

বার্জার পেইন্টস বাংলাদেশ এর লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত বিবিধ খাতের কোম্পানি বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড সর্বশেষ হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটি আলোচিত বছরের জন্য শেয়ারহোল্ডারদেরকে ৫২৫ শতাংশ নগদ লভ্যাংশ দেবে। কোম্পানির পরিচারলনা পরিষদের বৈঠকে গত ৩১ মার্চ, ২০২৬ তারিখে সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে। সূত্র অনুসারে, সর্বশেষ বছরে সমন্বিতভাবে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (Consolidated EPS) হয়েছে ৭৬ টাকা ৮৩ পয়সা। আগের বছর কোম্পানিটির সমন্বিত ইপিএস ছিল ৭১ টাকা ২০ পয়সা। গত ৩১ মার্চ, ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৪০০ টাকা ২৪ পয়সা। আগামী ২৪ আগস্ট ডিজিটাল প্ল্যাটফর্মের কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৭ জুলাই।

Facebook Comments Box

Posted ০৯:২৯ অপরাহ্ণ | সোমবার, ১৫ জুন ২০২৬

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com