মঙ্গলবার ১৬ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১ পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

Ad
x

বিআইএফ’র মত বিনিময় সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪   |   প্রিন্ট   |   216 বার পঠিত

বিআইএফ’র মত বিনিময় সভা অনুষ্ঠিত

নন-লাইফ বীমা কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তাদের নিয়ে বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরাম (বিআইএফ) এর মত বিনিময় সভা বুধবার (৯ অক্টোবর) অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট ও পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লি. এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও বি এম ইউসুফ আলী। অনুষ্ঠান পরিচালনা করেন ফোরামের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ও জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লি. এর সিইও এস এম নুরুজ্জামান।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন সেনাকল্যাণ ইন্স্যুরেন্স কোম্পানির সিইও বিগ্রেডিয়ার জেনারেল (অব:) শফিক শামীম পিএসসি, ইউনাইটেড ইন্স্যুরেন্স কোম্পানির সিইও খাজা মঞ্জুর নাদিম, রিপাবলিক ইন্স্যুরেন্স কোম্পানির সিইও ডা. সারোয়ার জাহান জামিল, সিটি জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানির সিইও মো. শামীম হোসেন, তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স কোম্পানির সিইও আবুল কালাম আজাদ. ক্রিস্টাল ইন্স্যুরেন্স কোম্পানির সিইও এস এম শহিদুল্লাহ, কর্ণফুলী ইন্স্যুরেন্স কোম্পানির সিইও এ.এন.এম ফয়জুল করিম মুন্সী, ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স কোম্পানির সিইও মো. সেলিম প্রমুখ।

বৈঠকে নন-লাইফ কমিশন বন্ধের বিষয়ে ফোরামের উপস্থিত সকল মুখ্য নির্বাহী কর্মকর্তা একমত পোষণ করেন এবং ফোরামের নেতৃত্বে নন-লাইফ বীমা কোম্পানির কার্যক্রমকে আরো শক্তিশালী করার জন্য সেনাকল্যাণ ইন্স্যুরেন্স কোম্পানির সিইও বিগ্রেডিয়ার জেনারেল (অব:) শফিক শামীম পিএসসি কে আহ্ববায়ক করে ১৬ সদস্য বিশিষ্ট নন-লাইফ টেকনিক্যাল কমিটি গঠন করা হয়।

Facebook Comments Box
বিষয় :

Posted ৬:৫১ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

Page 1

এ বিভাগের আরও খবর

আর্কাইভ ক্যালেন্ডার

Sat Sun Mon Tue Wed Thu Fri
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।