নিজস্ব প্রতিবেদক | রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫ | প্রিন্ট | 141 বার পঠিত
বাংলাদেশ ইনষ্টিটিউট ফর প্রফেশনাল ডেভেলপমেন্ট লিমিটেড (বিআইপিডি) আয়োজিত “The Future of Professional Excellence & Artificial Intelligence (AI) শীর্ষক ১০ম জাতীয় সেমিনার আগামী ০৮ ডিসেম্বর, ২০২৫ (সোমবার) সকাল ৯:৩০ হতে দুপুর ৩টা পর্যন্ত ঢাকার ইস্কাটনে অবস্থিত বিয়াম মিলনায়তনে অনুষ্ঠিত হ”েছ। এই সেমিনারটি সভাপতিত্ব করবেন বিআইপিডির চেয়ারম্যান এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ম্যাথম্যাটিক্স ও ফিজিক্স বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ শাহাদাত হোসেন ।
উক্ত সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনাব সাঈদ আহমেদ, সভাপতি- বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশন এবং চেয়ারম্যান-গ্লোবাল ইন্স্যুরেন্স লিমিটেড।
সেমিনারে স্বাগত বক্তব্য রাখবেন বিআইপিডির মহাপরিচালক কাজী মোঃ মোরতুজা আলী এসিআইআই। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ড. মোহাম্মদ সোহরাব উদ্দিন AIA (UK), FCA (USA, সাবেক চেয়ারম্যান- জীবন বীমা ও সাধারণ বীমা কর্পোরেশন এবং সাবেক ডেপুটি গভর্নর- বাংলাদেশ ব্যাংক, জনাব এ. কে. আজিজুল হক চৌধুরী FCII উপদেষ্টা- বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি পিএলসি, জনাব এস. এম. আব্দুল হাকিম, ডিরেক্টর জেনারেল- বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট এবং ড. মোঃ শহীদুল ইসলাম জাহিদ, প্রফেসর ও চেয়ারম্যান (ব্যাংকিং ও ইন্স্যুরেন্স বিভাগ)-ঢাকা বিশ্ববিদ্যালয়।
সেমিনারে সমাপনী বক্তব্য রাখবেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের বিশিষ্ট অধ্যাপক এবং বিআইপিডির একাডেমিক কাউন্সিল-এর চেয়ারম্যান প্রফেসর ড. মোহাম্মদ কায়কোবাদ। সেমিনারে সংশ্লিষ্ট বিশেষজ্ঞবৃন্দ প্রবন্ধ উপস্থপান করবেন এবং বিভিন্ন ব্যাংক, বীমা ও আর্থিক প্রতিষ্ঠানের মূখ্য নির্বাহী কর্মকর্তাসহ উ”চপদ¯’ কর্মকর্তাগণ এতে অংশগ্রহণ করবেন।
সেমিনারের প্রথম সেশন মডারেট করবেন ড. মোহাম্মদ সোহরাব উদ্দিন UK), FCA (USA), সাবেক চেয়ারম্যান- জীবন বীমা ও সাধারণ বীমা কর্পোরেশন এবং সাবেক ডেপুটি গভর্নর- বাংলাদেশ ব্যাংক। এই সেশনে প্রবন্ধ উপ¯’াপন করবেন ড. মোঃ আনোয়ার হোসেন ভুঁইয়া, এ্যাসোসিয়েট প্রফেসর-জাতীয় বিশ্ববিদ্যালয়, জনাব মোঃ আব্দুল কাদির, হেড অব রিইন্স্যুরেন্স- রিলায়েন্স ইন্স্যুরেন্স পিএলসি, মিসেস শারমিন তাজরিয়া অনন্যা- অগ্রণী ব্যাংক পিএলসি এবং জনাব আলতাফ উদ্দিন, চীফ ইনফরমেশন সিকিউরিটি অফিসার, কানসাস সেক্রেটারী অব স্টেট, ইউএসএ। এ সেশনে বক্তারা বীমা খাতে এআই (অও) চালিত উদ্ভাবন, দক্ষ কর্মী তৈরি, রিস্ক ম্যানেজমেন্ট এবং গ্রাহকসেবা উন্নয়ন বিষয়ে প্রবন্ধ উপ¯’াপন করবেন।
দ্বিতীয় সেশনটি মডারেট করবেন সোনালী ব্যাংক পিএলসি’র সিআইটিও জনাব মো. রেজওয়ান আল বখতিয়ার। এই সেশনে প্রবন্ধ উপ¯’াপন করবেন ড. জাহিদুজ্জামান জাহিদ-সোনালী ব্যাংক পিএলসি, জনাব খন্দকার শহীদ হায়দার, এ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার-অগ্রণী ব্যাংক পিএলসি, আবু সাইদ মোঃ আশরাফুজ্জামান, সাবেক চীফ ডিজিটাল অফিসার-এনআরবি ব্যাংক পিএলসি এবং জনাব ফয়সাল আহমেদ-বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক পিএলসি। এই সেশনে জালিয়াতি শনাক্তকরণ, সাইবার নিরাপত্তা এবং নিরাপদ ডিজিটাল ব্যাংকিং নিয়ে থাকছে বিশেষ আলোচনা।
সেমিনারের তৃতীয় সেশন মডারেট করবেন প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের এমডি এন্ড সিইও জনাব মো. জালালুল আজিম। এই সেশনে প্রবন্ধ উপ¯’াপন করবেন জনাব এস. এম জিয়াউল হক ঋখগও, মাইক্রোইন্স্যুরেন্স বিশেষজ্ঞ ও সাবেক সিইও-চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স পিএলসি, জনাব মোঃ সাইফুল আলম তালুকদার, এভিপি-বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক পিএলসি এবং জনাব মোঃ ইমদাদুল ইসলাম, হেড অব ট্রেইনিং এন্ড সলিউশন-নেটকম লার্নিং। এআই (অও) নির্ভর রিস্ক অ্যাসেসমেন্ট, ডেটা ড্রিভেন সিদ্ধান্ত এবং বাংলাদেশি আর্থিক বাজারে প্রযুক্তির সম্ভাবনা হবে আলোচনার মূল বিষয়। ব্যাংক, বীমা এবং সংশ্লিষ্ট আর্থিক প্রতিষ্ঠানে কর্মরত কর্মকর্তা, শিক্ষার্থী এবং প্রযুক্তিবিদদের জন্য অত্যন্ত উপযোগী হবে বলে প্রত্যাশা করা হ”েছ।
এই সেমিনার আয়োজনে বিআইপিডির নলেজ পার্টনার হিসেবে সহযোগিতা করেছে বাংলাদেশ জেনারেল ইনসিওরেন্স কোম্পানি পিএলসি । প্লাটিনাম স্পন্সর হিসেবে রয়েছে টাইজার গ্রুপ এবং গোল্ড স্পন্সরশীপ করেছে ইন্স্যুরেন্স ইনষ্টিটিউট অব ইন্ডিয়া । এছাড়া সিলভার স্পন্সর হিসেবে পৃষ্ঠপোষকতা করেছে প্রাইম ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, ক্রিস্টাল ইন্স্যুরেন্স কোম্পানি পিএলসি, নিটল ইন্স্যুরেন্স পিএলসি, বেঙ্গল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড, মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, কর্ণফুলী ইন্স্যুরেন্স পিএলসি, পাইওনিয়ার ইন্স্যুরেন্স কোম্পানি লিঃ, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি, আস্থা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, গ্লোবাল ইন্স্যুরেন্স পিএলসি, সাউথ এশিয়া ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এবং দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি।
প্রায় শতাধিক শিক্ষাবিদ, প্রযুক্তিবিদ এবং বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এই সেমিনারে অংশগ্রহণ করবেন বলে আশা করা যা”েছ।
Posted ৯:২০ অপরাহ্ণ | রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫
bankbimaarthonity.com | rina sristy