সোমবার ২৫ মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

বিক্রেতা সংকটে রবি

বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর ২০২০   প্রিন্ট   ৪৫১ বার পঠিত

বিক্রেতা সংকটে রবি

পুঁজিবাজারে সদ্য তালিকভুক্ত কোম্পানি রবি আজিয়াটা লিমিটেড আজ বৃহস্পতিবার থেকে লেনদেন শুরু হয়েছে। প্রথম আধা ঘণ্টার মধ্যে বিক্রেতা উধাও হয়ে যায়। এসময় কোম্পানিটির শেয়ার হল্টেড হয়ে মূল্য স্পর্শ করছে সার্কিট ব্রেকারে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

মোবাইল ফোন অপারেটর রবি আজিয়াটা আজ বৃহস্পতিবার দুই স্টক এক্সচেঞ্জে ’এন’ ক্যাটাগরিতে লেনদেন শুরু করেছে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ারটির লেনদেন শুরু হয় ১৫ টাকা দরে।

 

শেয়ারটির দর ৫ টাকা বা ৫০ শতাংশ বেড়েছে। এসময়ে কোম্পানিটি মাত্র ৬৮ বারে ৩২ হাজার ৩৬১টি শেয়ার লেনদেন করেছে। যার আর্থিক মূল্য ৪ লাখ ৯০ হাজার টাকা।
প্রসঙ্গত, সার্কিট ব্রেকারের নতুন নিয়ম অনুসারে লেনদেনের প্রথম দিন থেকেই সার্কিট ব্রেকার চালু রয়েছে রবির শেয়ারে। তাই লেনদেন শুরুর প্রথম দিনে সংশ্লিষ্ট কোম্পানির শেয়ারের দার আইপিওর অফার মূল্যের সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত বাড়তে পারবে। একইভাবে ৫০ শতাংশ পর্যন্ত কমতে পারবে, এর বেশি নয়।
এদিকে বিএসইসির নির্দেশনা অনুযায়ী, লেনদেনের প্রথম ৩০ দিন কোম্পানিটির শেয়ার কিনতে মার্জিন ঋণ না দিতে স্টক ব্রোকার্স ও মার্চেন্ট ব্যাংকার্সদের নিষেধাজ্ঞা জানানো হয়েছে।

Facebook Comments Box

Posted ১১:১৭ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর ২০২০

bankbimaarthonity.com |

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com