বুধবার ১১ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

Ad
x

বিজিআইসির আর্থিক প্রতিবেদন প্রকাশ

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ১৯ অক্টোবর ২০২০   |   প্রিন্ট   |   399 বার পঠিত

বিজিআইসির আর্থিক প্রতিবেদন প্রকাশ

৩০ সেপ্টেম্বর শেষ হওয়া তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স লিমিটেড (বিজিআইসি)। রোববার (১৮ অক্টোবর) কোম্পানির পরিচালনা পর্ষদ সভায় প্রতিষ্ঠানটির অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।
প্রতিবেদন অনুসারে, আলোচ্য সময়ে কোম্পানিটি তৃতীয় প্রান্তিকে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) করেছে দশমিক ২৮ টাকা। গত বছরের একই সময় ইপিএস ছিলো দশমিক ০১ টাকা। অর্থাৎ দশমিক ২৭ টাকা বেড়েছে।
চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত অর্থাৎ ৯ মাসে ইপিএস দাঁড়িয়েছে ১ দশমিক ২০ টাকা। এর আগের বছরের একই সময়ে ইপিএস হয়েছিল ১ টাকা।
এ ছাড়াও জানুয়ারি থেকে ৩০ সেপ্টেম্বর ২০২০ সাল পর্যন্ত কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৯ দশমিক ০১ টাকায়। গত বছরের একই সময়ে ছিলো ১৯ দশমিক ৬৯ টাকা।

Facebook Comments Box

Posted ৯:৫০ পূর্বাহ্ণ | সোমবার, ১৯ অক্টোবর ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

Page 1

এ বিভাগের আরও খবর

আর্কাইভ ক্যালেন্ডার

SatSunMonTueWedThuFri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031 
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।