শুক্রবার ৫ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০ অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

Ad
x

বিনা প্রতিদ্বন্দ্বিতায় ডিএসই’র শেয়ারহোল্ডার পরিচালক হলেন মিনহাজ মান্নান

  |   মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   498 বার পঠিত

বিনা প্রতিদ্বন্দ্বিতায় ডিএসই’র শেয়ারহোল্ডার পরিচালক হলেন মিনহাজ মান্নান

অন্য কোনো প্রার্থী মনোনয়নপত্র জমা না দেওয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিএলআই সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক মিনহাজ মান্নান ইমন ঢাকা স্টক একচেঞ্জের (ডিএসই) শেয়ারহোল্ডার পরিচালক নির্বাচিত হয়েছেন ।

মিনহাজ মান্নান ইমন ছাড়া অন্য কোনো প্রার্থী মনোনয়নপত্র জমা না দেওয়ায় নির্বাচন কমিশন তাকে বিজয়ী ঘোষণা করেছে।

আগামী ১০ ডিসেম্বর ডিএসই’র পরিচালনা পর্ষদের একটি শূন্যপদে নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়েছিল। এজন্য ১৬ অক্টোবর বাংলাদেশ সুপ্রীম কোর্টের হাইকোর্ট ডিভিশনের অবসরপ্রাপ্ত বিচারপতি মোঃ আব্দুস সামাদকে চেয়ারম্যান করে ৩ (তিন) সদস্যবিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করে ডিএসই।

নির্বাচন কমিশনের অপর দুই সদস্য হলেন ডিএসই’র শেয়ারহোল্ডার প্রতিনিধি মোঃ রফিকুল ইসলাম এবং দেওয়ান আজিজুর রহমান।

নির্বাচন কমিশন গত ২৮ অক্টোবর নির্বাচনের তফসিল ঘোষণা করেন। তফসিল অনুযায়ী ১২ নভেম্বর থেকে ১৭ নভেম্বর পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়ার দিনক্ষণ নির্ধারণ ছিল। ওই সময়ের মধ্যে মিনহাজ মান্নান ইমন ছাড়া অন্য কোনো প্রার্থী মনোনয়নপত্র জমা না দেওয়ায় নির্বাচন কমিশন তাকে শেয়ারহোল্ডার পরিচালক হিসেবে বিজয়ী ঘোষণা করেন।

Facebook Comments Box

Posted ১০:১৩ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

Page 1

এ বিভাগের আরও খবর

আর্কাইভ ক্যালেন্ডার

Sat Sun Mon Tue Wed Thu Fri
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।