বৃহস্পতিবার ১৫ জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

Ad
x

বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে সৌদির সঙ্গে পিপিপি বিষয়ক এমওইউ স্বাক্ষর

  |   শনিবার, ৩০ অক্টোবর ২০২১   |   প্রিন্ট   |   450 বার পঠিত

বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে সৌদির সঙ্গে পিপিপি বিষয়ক এমওইউ স্বাক্ষর

বাংলাদেশে সৌদি বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে দু’দশের মধ্যে সরকারি-বেসরকারি অংশীদারিত্ব (পিপিপি) বিষয়ক সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। রিয়াদের বাদশাহ আব্দুল আজিজ আন্তর্জাতিক সম্মেলনকে কেন্দ্র করে চলমান ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভ সম্মেলন চলাকালে বৃহস্পতিবার (২৮ অক্টোবর) প্লেনারি হলে আয়োজিত এক অনুষ্ঠানে এ সমঝোতা স্মারক স্বাক্ষর হয়।

সৌদি আরবের বিনিয়োগ বিষয়ক মন্ত্রী খালিদ আলফালিহ ও সৌদি সফররত প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান নিজ নিজ সরকারের পক্ষে সরকারি-বেসরকারি অংশীদারিত্ব বিষয়ক সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। এসময় সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএম (বার) উপস্থিত ছিলেন।
স্বাক্ষরশেষে স্কাইনিউজ, ব্লুমবার্গ, আরবনিউজ, সৌদি প্রেস এজেন্সিসহ বিশ্বের কয়েকটি গুরুত্বপূর্ণ সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান বলেন, সমঝোতা স্মারক স্বাক্ষরের ফলে বাংলাদেশের অবকাঠামো, চিকিৎসা, পর্যটনসহ বিভিন্নখাতে সৌদি বিনিয়োগ বৃদ্ধি পাবে। বাংলাদেশে বিনিয়োগবান্ধব উপযুক্ত পরিবেশ বিরাজ করছে উল্লেখ করে তিনি সৌদি ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান।

সালমান এফ রহমান বাংলাদেশে বিদেশী বিনিয়োগের মডেলসমূহ বর্ননা করে বলেন, প্রধানমন্ত্রীর গতিশীল নেতৃত্ব ও যুগোপযোগী চিন্তাধারায় বাংলাদেশে বিদেশী বিনিয়োগের ক্ষেত্রে প্রয়েজনীয় সংস্কার সাধিত হয়েছে। বাংলাদেশ আজ বিদেশী বিনিয়োগের একটি আদর্শ স্থান বলে বিবেচিত হচ্ছে। উপদেষ্টা জানান, বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী কোন সৌদি কোম্পানি অগ্রাধিকারমূলক সহায়তা চাইলে সব ধরনের সহযোগিতা করা হবে।

গত ১৯ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান সৌদি বিনিয়োগ বিষয়ক মন্ত্রী খালিদ আলফালিহের সাথে বৈঠককালে বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধির বিষয়ে সরকারি বেসরকারি অংশীদারিত্ব বিষয়ক সমঝোতা স্মারক স্বাক্ষরের বিষয়ে অনুরোধ জানান। এ সময় সৌদি বিনিয়োগ বিষয়ক মন্ত্রী সমঝোতা স্মারক স্বাক্ষরের ব্যাপারে দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস দিয়েছিল।

Facebook Comments Box

Posted ৪:০৬ অপরাহ্ণ | শনিবার, ৩০ অক্টোবর ২০২১

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

রডের দাম বাড়ছে
(12307 বার পঠিত)
Page 1

আর্কাইভ ক্যালেন্ডার

Sat Sun Mon Tue Wed Thu Fri
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।