শনিবার ১৭ জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

Ad
x

বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ ২০২১ উদ্বোধন আগামীকাল

বিবিএ নিউজ.নেট   |   রবিবার, ০৩ অক্টোবর ২০২১   |   প্রিন্ট   |   285 বার পঠিত

বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ ২০২১ উদ্বোধন আগামীকাল

বিশ্বের পুঁজিবাজার নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠানগুলোর সমন্বয়কারী ও তাদের বৈশ্বিক মান নিরুপণকারী প্রতিষ্ঠান ও IOSCO ৪-১০ অক্টোবর বিশ্বের সকল সাধারণ বিনিয়োগকারীগণের জন্য ‘বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ ২০২১’কর্মসূচি ঘোষণা করে। এরই ধারাবাহিকতায় বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ উপলক্ষে আগামীকাল সোমবার এর উদ্বোধন করবে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এদিন বিকাল ৪টায় বিএসইসির আগারগাঁ নিজস্ব ভবনের মাল্টিপারপাস হলে অনুষ্ঠানের যাত্রা শুরু করা হবে।

সোমবার উদ্বোধনীতে Role of Sustainable Finance and Fraud& Scam Prevention in protecting the interest of the Investors and Investors awareness শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করেছে বিএসইসি।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখবেন কমিশনার ড. শেখ সামসুদ্দিন আহমেদ। এরপরে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন থাইল্যান্ডের স্কুল অব ম্যানেজমেন্ট, এশিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজির সহকারি অধ্যাপক ড. তানাতাত পুট্রাসুয়ান। কমিশনার ড. মিজানুর রহমান ও কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল মোহাম্মদ মুসলিম চৌধুরী বক্তব্য রাখবেন। তারপরে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন অর্থমন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব।

অনুষ্ঠানের সভাপতির হিসেবে বক্তব্য রাখবেন বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম। সবশেষে ধন্যবাদসূচক বক্তব্য রাখবেন কমিশনার আব্দুল হালিম।

Facebook Comments Box

Posted ৩:৪২ অপরাহ্ণ | রবিবার, ০৩ অক্টোবর ২০২১

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

Page 1

আর্কাইভ ক্যালেন্ডার

Sat Sun Mon Tue Wed Thu Fri
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।