বৃহস্পতিবার ১২ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

Ad
x

বিসিক কর্মকর্তাদের কম্পিউটার স্কিল প্রশিক্ষণ শুরু

বিবিএনিউজ.নেট   |   রবিবার, ২৩ ফেব্রুয়ারি ২০২০   |   প্রিন্ট   |   699 বার পঠিত

বিসিক কর্মকর্তাদের কম্পিউটার স্কিল প্রশিক্ষণ শুরু

রাজধানীতে শুরু হলো বিসিক ও ইউরোপিয়ান ইউনিয়নের প্রিজম প্রকল্পের আয়োজনে “বিসিক কর্মকর্তাদের কম্পিউটার স্কিল অ্যান্ড স্প্রেডশিট এনালাইসিস উইথ মাইক্রোসফট এক্সেল“ শীর্ষক ৫ দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা। আজ রোববার সকালে উত্তরায় ক্ষুদ্র ও কুটিরশিল্প প্রশিক্ষণ ইনস্টিটিউট স্কিটি মিলনায়তনে এ কর্মশালার উদ্বোধন করা হয়।

প্রশিক্ষণে বিসিকের ৩০ জন কর্মকর্তা অংশগ্রহণ করছেন। বিসিকের কর্মকর্তাদের কম্পিউটার স্কিল, স্প্রেডশিট ও মাইক্রোসফট এক্সেল ব্যবহারে দক্ষতা বৃদ্ধিসহ প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধির জন্য এ প্রশিক্ষণ কোর্সের আয়োজন করেছে বিসিক এবং প্রিজম প্রকল্প।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কিটির অধ্যক্ষ মো. শফিকুল আলম ও প্রিজম প্রকল্পের টিমলিডার আলী সাবেতসহ শিল্প মন্ত্রণালয়, বিসিক, স্কিটি ও প্রিজম প্রকল্পের কর্মকর্তারা।

২৭ ফেব্রুয়ারি পর্যন্ত এ প্রশিক্ষণ কর্মশালা চলবে। প্রশিক্ষণ শেষ সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে অংশগ্রহণকারীদের হাতে সনদপত্র তুলে দেয়া হবে।

Facebook Comments Box

Posted ২:৩১ অপরাহ্ণ | রবিবার, ২৩ ফেব্রুয়ারি ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

Page 1

এ বিভাগের আরও খবর

আর্কাইভ ক্যালেন্ডার

SatSunMonTueWedThuFri
 123456
78910111213
14151617181920
21222324252627
28 
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।