বিবিএনিউজ.নেট | শনিবার, ২৫ জানুয়ারি ২০২০ | প্রিন্ট | 2006 বার পঠিত

‘বীমা একটি সেবাধর্মী প্রতিষ্ঠান। বীমা কোম্পানিগুলোকে আইনকানুন মেনে, গ্রাহক সেবার বিষয়টি মাথায় রেখে কাজ করতে হবে’। শুক্রবার খুলনা সার্কিট হাউজ মাঠে বীমা মেলা-২০১৯ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। সভাপতিত্ব করেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. শফিকুর রহমান পাটোয়ারী। স্বাগত বক্তব্য রাখেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের সদস্য গকুল চাঁদ দাস। বিশেষ অতিথি ছিলেন খুলনার বিভাগীয় কমিশনার ড. মু. আনোয়ার হোসেন হাওলাদার, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের যুগ্মসচিব মো. হুমায়ুন কবির, জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন, অতিরিক্ত পুলিশ কমিশনার এসএম ফজলুর রহমান, বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের সভাপতি বিএম ইউসুফ আলী, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের সদস্য ড. এম মোশাররফ হোসেন ও বোরহান উদ্দিন আহমেদ।
শ্রম প্রতিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু স্বপ্ন দেখতেন এদেশের মানুষ মোটা ভাত পাবে, পড়নের কাপড় পাবে। আমাদের প্রত্যেকের চিকিৎসা হবে। আমাদের সন্তানেরা লেখাপড়া করে মানুষের মতো মানুষ হবে। আজ তার কন্যা স্বপ্ন দেখেন উন্নত দেশের। তার স্বপ্ন বাস্তবায়নে বীমাখাতকে কাজ করতে হবে। গ্রাহক সেবা আরো উন্নত করতে হবে। এটি একটি সেবাধর্মী প্রতিষ্ঠান। বীমা কোম্পানিগুলোকে আইনকানুন মেনে, গ্রাহক সেবার বিষয়টি মাথায় রেখে কাজ করতে হবে।
প্রতিমন্ত্রী বলেন, আজ দেখলাম একজন ৮০ হাজার টাকা জমা করে ১ কোটি ১৮ লাখ টাকা পেলেন। এতে পরিবারটির আর্থিক নিরাপত্তা দৃঢ় হলো। আমিও আর্থিক নিরাপত্তার কথা ভাবি। আমি ভাবি, কবে আমার এক কোটি টাকা হবে। প্রতিটি পরিবারই আর্থিক নিরাপত্তার কথা ভাবে। বীমা কোম্পানিগুলোকে এ বিষয়টি মাথায় রাখতে হবে।
তিনি বলেন, জাতির পিতা আলফা ইন্স্যুরেন্সে চাকরি করতেন। স্বাধীনতার পর তিনি জীবন বীমা ও সাধারণ বীমা করপোরেশন সরকারি করেন। জাতির পিতা ১ মার্চ বীমা কোম্পানিতে যোগদান করেন। এই দিনটিকে স্মরণ করে ১ মার্চ বীমা দিবস ঘোষণা করা হয়েছে। বর্তমান সরকার বীমার উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করছে। আজ খুলনার এ মেলায় ৭৮টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। আমি মনে করি, এ মেলা খুলনাবাসীদের বীমার প্রতি সচেতন করবে।
মন্নুজান সুফিয়ান বলেন, সাধারণ মানুষকে বীমা সুবিধা সম্পর্কে সচেতন করতে হবে। গ্রাহকরা তাদের বীমা টাকা সঠিকভাবে জমা করে সে বিষয়ে তাদের সচেতন করতে হবে। প্রতিটি বিষয়ের নিয়ম আছে। বীমারও কিছু নিয়ম আছে তা বীমা কোম্পানিকে যেমন পালন করতে হবে তেমনি গ্রাহককে তা পালন করতে হবে।
Posted ১:৫৭ পূর্বাহ্ণ | শনিবার, ২৫ জানুয়ারি ২০২০
bankbimaarthonity.com | Sajeed


