রবিবার ১৮ জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

Ad
x

বীমা ব্যবসা নিবন্ধন ফি বিধিমালার সংশোধনী নিয়ে মন্ত্রণালয়ে সভা আজ

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   162 বার পঠিত

বীমা ব্যবসা নিবন্ধন ফি বিধিমালার সংশোধনী নিয়ে মন্ত্রণালয়ে সভা আজ

বীমা ব্যবসা নিবন্ধন নবায়ন ফি বিধিমালা, ২০১২’র সংশোধনী প্রস্তাব পর্যালোচনা করতে সভা ডেকেছে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব (বীমা ও পুঁজিবাজার অনুবিভাগ) মোঃ সাঈদ কুতুবের সভাপতিত্বে আজ ১৫ ডিসেম্বর সচিবালয়ে এ সভা অনুষ্ঠিত হবে। সভায় বীমা ব্যবসা নিবন্ধন নবায়ন ফি বিধিমালা সংশোধনীর প্রস্তাবিত খসড়া নিয়ে আলোচনা হবে। ইতিমধ্যে সভায় অংশ নিতে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান, জীবন বীমা ও সাধারণ বীমা কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক, বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসেসিয়েশনের (বিআইএ) প্রেসিডেন্ট, বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট ও ইন্স্যুরেন্স একাডেমির পরিচালকসহ সংশ্লিষ্টদের সভায় অংশ নিতে ইতিমধ্যে আমন্ত্রণ জানানো হয়েছে।

গত ৮ ডিসেম্বর বিভাগের উপসচিব ইফতেখাইরুল করিম স্বাক্ষরিত এক চিঠিতে এই আমন্ত্রণ জানানো হয়।
সূত্র জানায়, চিঠির সঙ্গে আইডিআরএ থেকে প্রস্তাবিত বীমা ব্যবসা নিবন্ধন নবায়ন ফি বিধিমালা সংশোধনীর খসড়ার অনুলিপি সংশ্লিষ্টদের কাছে পাঠানো হয়েছে।

এতে দেখা যায়, আইডিআরএ’র খসড়া সংশোধনীতে বীমা ব্যবসার নিবন্ধন নবায়ন ফি প্রতি হাজারে গৃহীত গ্রস প্রিমিয়ামের বিপরীতে ২০২৬ ও ২৭ সালের জন্য ২.৫ টাকা, ২০২৮ ও ২৯ সালের জন্য ৪ টাকা, ২০৩০ সাল ও পরবর্তী সময়ের জন্য ৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

Facebook Comments Box

Posted ৯:৩৫ পূর্বাহ্ণ | সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

Page 1

আর্কাইভ ক্যালেন্ডার

Sat Sun Mon Tue Wed Thu Fri
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।