বুধবার ১৪ জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০ পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

Ad
x

বেক্সিমকোর পিপিই উৎপাদনে মান উন্নয়নে পরামর্শ সহায়তা দেবে জাপানের কে২ লজিস্টিক

বিবিএ নিউজ.নেট   |   বৃহস্পতিবার, ২৫ নভেম্বর ২০২১   |   প্রিন্ট   |   435 বার পঠিত

বেক্সিমকোর পিপিই উৎপাদনে মান উন্নয়নে পরামর্শ সহায়তা দেবে জাপানের কে২ লজিস্টিক

জাপানের কোম্পানি কে২ লজিস্টিক বাংলাদেশ, বেক্সিমকোর পিপিই (পার্সোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট) উৎপাদন এবং মান উন্নয়নে পরামর্শ সহায়তা দেবে।
বেক্সিমকো পিপিই ও কে২ লজিস্টিক বাংলাদেশের মধ্যে আজ সাভারে বেক্সিমকো হেলথ পিপিই শিল্প পার্কে এক চুক্তি স্বাক্ষর হয়েছে।

প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান ফজলুর রহমান ভার্চ্যুয়ালি এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে যোগদান করেন। এসময় বাংলাদেশে জাপানের রাষ্ট্রদূত নাওকি ইতো বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

কে২ জাপানের নির্বাহী পরিচালক রাইওমা মিতানি ও বেক্সিমকো পিপিই লিমিটেডের নির্বাহী পরিচালক ডা. মহিদুস সামাদ খান নিজ নিজ কোম্পানির পক্ষে চুক্তি স্বাক্ষর করেন।
এতে বেক্সিমকো গ্রুপ চেয়ারম্যান এএসএফ রহমান, বেক্সিমকো গ্রুপ ডিরেকটর এবং সিইও সৈয়দ নাভেদ হোসেন, ইতোচু ঢাকা অফিসের জিএম এবং জাপানিজ এসোসিয়েশনের প্রেসিডেন্ট তেতসুরো কানো, কে২ লজিস্টিক বাংলাদেশের উপদেষ্টা ডা. মোয়াজ্জেম হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

সালমান ফজলুর রহমান বলেন, জাপান বাংলাদেশের বৃহত্তম উন্নয়ন অংশীদের মধ্যে অন্যতম এবং দু’দেশের মধ্যে সম্পর্ক দিন দিন বৃদ্ধি পাচ্ছে।

বেক্সিমকো পিপিই আন্তর্জাতিক মান নিশ্চিত করতে এই চুক্তি সাহায্য করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

নাওকি ইতো বলেন, ‘ব্র্যান্ডিং বাংলাদেশ’র ক্ষেত্রে বেক্সিমকো পিপিই ও কে২ লজিস্টিক বাংলাদেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

Facebook Comments Box

Posted ২:১৭ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৫ নভেম্বর ২০২১

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

রডের দাম বাড়ছে
(12307 বার পঠিত)
Page 1

আর্কাইভ ক্যালেন্ডার

Sat Sun Mon Tue Wed Thu Fri
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।