বিবিএনিউজ.নেট | বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২০ | প্রিন্ট | 608 বার পঠিত

বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় দেশের শীর্ষ শিল্প পরিবার বেঙ্গল গ্রুপের ভাইস চেয়ারম্যান ও ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সাবেক প্রথম সহ-সভাপতি মো. জসিম উদ্দিনকে তিন বছরের জন্য চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করা হয়।
সোমবার এ সভা অনুষ্ঠিত হয়। একই সভায় চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রিজের সভাপতি মাহবুবুল আলম ও ম্যাক্স ইনফ্রাস্টাকচার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক গোলাম মোহাম্মাদকে ভাইস-চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করা হয়।
এছাড়া সভায় দেশের বিশিষ্ট ব্যাংকার তারিক মোর্শেদকে ব্যবস্থাপনা পরিচালক ও দেশের অভিজ্ঞ ব্যাংকার সহিদ হোসেনকে উপদেষ্টা হিসেবে নিয়োগের প্রস্তাব করা হয়। যা বাংলাদেশ ব্যাংকের অনুমোদন সাপেক্ষে কার্যকর হবে। এ সভায় ব্যাংকের অন্যান্য পরিচালকরা উপস্থিত ছিলেন।
বুধবার ব্যাংক থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
Posted ১২:২৭ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২০
bankbimaarthonity.com | Sajeed


