রবিবার ১৪ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

বোনাস শেয়ার দেবে প্যারামাউন্ট ইনস্যুরেন্স

মঙ্গলবার, ০৫ মার্চ ২০১৯   প্রিন্ট   ৭০৫ বার পঠিত

বোনাস শেয়ার দেবে প্যারামাউন্ট ইনস্যুরেন্স

পুঁজিবাজারে তালিকাভুক্ত প্যারামাউন্ট ইনস্যুরেন্সের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের লভ্যাংশ হিসেবে ৫ শতাংশ বোনাস শেয়ার দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। অর্থাৎ কোম্পানিটির শেয়ারহোল্ডাররা ২০টি শেয়ারের বিপরীতে লভ্যাংশ হিসেবে একটি সাধারণ শেয়ার পাবেন।

কোম্পানিটির পরিচালনা পর্ষদ সভায় ২০১৮ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে লভ্যাংশ দেয়ার এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে জানানো হয়েছে।

লভ্যাংশের বিষয়ে কোম্পানিটির পরিচালনা পর্ষদের নেয়া সিদ্ধান্ত শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১৫ এপ্রিল। আর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৮ মার্চ।

সমাপ্ত হিসাব বছরটিতে কোম্পানিটি শেয়ারপ্রতি মুনাফা করেছে ৫৫ পয়সা। আর ২০১৮ সালের ৩১ ডিসেম্বর শেষে শেয়ারপ্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ১৩ টাকা ৬৯ পয়সা।

ডিএসই জানিয়েছে, লভ্যাংশ ঘোষণার কারণে মঙ্গলবার কোম্পানিটির শেয়ারের দামে কোনো সর্কিট ব্রেকার থাকবে না। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ারের দাম যতখুশি বাড়তে অথবা কমতে পারবে।

Facebook Comments Box

Posted ০১:২৪ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৫ মার্চ ২০১৯

bankbimaarthonity.com |

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com