বৃহস্পতিবার ১৫ জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

Ad
x

ব্রিটিশ এমপিদের সমর্থন চায় বিজিএমইএ

বিবিএ নিউজ.নেট   |   সোমবার, ১৫ নভেম্বর ২০২১   |   প্রিন্ট   |   282 বার পঠিত

ব্রিটিশ এমপিদের সমর্থন চায় বিজিএমইএ

স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বের হয়ে উন্নয়নশীল দেশের মর্যাদা পাওয়ার পরও যেন বাংলাদেশ পণ্য রফতানিতে যুক্তরাজ্যের বাজারে শুল্কমুক্ত সুবিধা পায়, এজন্য দেশটির সংসদ সদস্যদের (এমপি) সহায়তা চেয়েছে তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ।

রোববার (১৪ নভেম্বর) লন্ডনে ব্রিটিশ পার্লামেন্টের দুই সদস্য রুশনারা আলী ও রুপা হকের সঙ্গে সাক্ষাতকালে এই সহায়তা চান বিজিএমইএর সভাপতি ফারুক হাসান। সংগঠনটির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

বিজিএমইএ জানায়, বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ দুই রাজনীতিবিদের সঙ্গে স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণ, শুল্কব্যবস্থায় সম্ভাব্য পরিবর্তন এবং এলডিসি-পরবর্তী যুগে কীভাবে বাংলাদেশ যুক্তরাজ্যের বাজারে প্রবেশাধিকার ধরে রাখতে পারে, সে বিষয়ে আলোচনা হয়েছে।

বিজিএমইএর সভাপতি যুক্তরাজ্যে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের দেশে বেশি মূল্য সংযোজিত পণ্য এবং কৃত্রিম তন্তুর কাপড় উৎপাদনের মতো সম্ভাবনাময় খাতে বিনিয়োগে উৎসাহিত করার ব্যাপারে ব্রিটিশ সাংসদদের সহযোগিতা চান।

ইপিবি সূত্রে জানা গেছে, গত ২০১৮-১৯ অর্থবছরে যুক্তরাজ্যের বাজারে বাংলাদেশ ৩৮৫ কোটি ডলারের তৈরি পোশাক রফতানি করে। পরের বছর করোনাকালে সেটি কমে ৩১৭ কোটি ডলার হয়। সর্বশেষ ২০২০-২১ অর্থবছরে আবার পোশাক রফতানি বেড়ে ৩৪৪ কোটি ডলারে ওঠে।

দীর্ঘদিন ধরে যুক্তরাজ্যের বাজারে শুল্কমুক্ত সুবিধা পাচ্ছে বাংলাদেশ। ব্রেক্সিটের পরও যুক্তরাজ্যের বাজারে এই সুবিধা বজায় আছে। তবে এলডিসি থেকে বাংলাদেশের উত্তরণের পর সুবিধাটি আর থাকবে না। তাই ওই সময় যেন বাংলাদেশ শুল্কমুক্ত সুবিধা পায় এজন্য যুক্তরাজ্যের সহযোগিতা চেয়েছে দেশের পোশাক ব্যবসায়ীরা।

Facebook Comments Box

Posted ১১:৪০ পূর্বাহ্ণ | সোমবার, ১৫ নভেম্বর ২০২১

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

রডের দাম বাড়ছে
(12307 বার পঠিত)
Page 1

আর্কাইভ ক্যালেন্ডার

Sat Sun Mon Tue Wed Thu Fri
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।