বুধবার ১১ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

Ad
x

ব্লক মার্কেটে প্রায় ৬৭ কোটি টাকার লেনদেন

বিবিএ নিউজ.নেট   |   বুধবার, ১০ মার্চ ২০২১   |   প্রিন্ট   |   298 বার পঠিত

ব্লক মার্কেটে প্রায় ৬৭ কোটি টাকার লেনদেন

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে আজ বুধবার ৩০ কোম্পানির প্রায় ৬৭ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।

কোম্পানিগুলো হলো- ইউনিলিভার বাংলাদেশ, বৃটিশ আমেরিকান টোব্যাকো, গ্রামীণফোন, এপেক্স স্পিনিং, ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক, সিভিও পেট্রোকেমিক্যাল, ডিবিএইচ, ফাইন ফুডস, ফু-ওয়াং ফুড, জেনেক্স ইনফোসিস , ইন্দো-বাংলা ফার্মা, ইফাদ অটোস, ইনফর্মেশন সার্ভিসেস নেটওয়ার্ক, কোহিনুর কেমিক্যাল, লুব-রেফ, ন্যাশনাল পলিমার, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, প্যারামাউন্ট টেক্সটাইল, রহিম টেক্সটাইল, রিপাবলিক ইন্স্যুরেন্স, রবি আজিয়িাটা, সমতা লেদার, সী পার্ল, সিমটেক্স, সিঙ্গার বিডি, এসকে ট্রিমস, স্কয়ার ফার্মা, এসএস স্টিল এবং স্টাইল ক্রাফট।

কোম্পানিগুলোর ৩৫ লাখ ৪৫ হাজার ৪৬৫টি শেয়ার ৫২ বার হাত বদল হয়েছে, যার মোট মূল্য ছিল ৬৬ কোটি ৭১ লাখ ৬১ হাজার টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ৩০ কোটি ১০ লাখ টাকার লেনদেন হয়েছে ইউনিলিভারের। দ্বিতীয় সর্বোচ্চ ২২ কোটি ৪০ লাখ টাকা বৃটিশ আমেরিকান টোব্যাকোর এবং তৃতীয় সর্বোচ্চ ৩ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে গ্রামীণফোনের।

এছাড়া এপেক্স স্পিনিংয়ের ৫ লাখ টাকা, ব্র্যাক ব্যাংকের ২ কোটি ৯৪ লাখ ৮৮ হাজার টাকা, সিটি ব্যাংকের ৯ লাখ ১৭ হাজার টাকা, সিভিও পেট্রোকেমিক্যালের ১ কোটি ৯৭ লাখ ৯১ হাজার টাকা, ডিবিএইচের ৫ লাখ ৩৫ হাজার টাকা, ফাইন ফুডসের ৫ লাখ ৬ হাজার টাকা, ফু-ওয়াং ফুডের ১ কোটি ৪৬ হাজার টাকা, জেনেক্সের ইনফোসিসের ১২ লাখ ৯৪ হাজার টাকা, ইন্দো-বাংলা ফার্মার ৭ লাখ ৯৭ হাজার টাকা, ইফাদ অটোসের ৯ লাখ ৫৬ হাজার টাকা, ইনফর্মেশন সার্ভিসেস নেটওয়ার্কের ৫ লাখ ৫৮ হাজার টাকা, কোহিনুর কেমিক্যালের ১৮ লাখ ৪০ হাজার টাকা, লুব-রেফের ১০ লাখ ৬৪ হাজার টাকা, ন্যাশনাল পলিমারের ২৫ লাখ ৫০ হাজার টাকা লেনদেন হয়েছে।

প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের ১১ লাখ ৩৫ হাজার টাকা, প্যারামাউন্ট টেক্সটাইলের ৪২ লাখ ২৪ হাজার টাকা, রহিম টেক্সটাইলের ৫ লাখ ১ হাজার টাকা, রিপাবলিক ইন্স্যুরেন্সের ৭ লাখ ৩৫ হাজার টাকা, রবি আজিয়াটার ৫ লাখ ২৩ হাজার টাকা, সমতা লেদারের ১১ লাখ ৭৫ হাজার টাকা, সী পার্লের ৫ লাখ ১ হাজার টাকা, সিমটেক্সের ২৫ লাখ ১৩ হাজার টাকা, সিঙ্গার বিডির ৮ লাাখ টাকা, এসকে ট্রিমসের ৩৩ লাখ ৪ হাজার টাকা, স্কয়ার ফার্মার ১০ লাখ ৯৪ হাজার টাকা, এসএস স্টিলের ১ কোটি ৪৭ লাখ ৯৮ হাজার টাকা এবং স্টাইল ক্রাফটের ৫১ লাখ ৬৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Facebook Comments Box

Posted ৬:১০ অপরাহ্ণ | বুধবার, ১০ মার্চ ২০২১

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

Page 1

আর্কাইভ ক্যালেন্ডার

SatSunMonTueWedThuFri
 123456
78910111213
14151617181920
21222324252627
28 
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।