শুক্রবার ৬ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

https://www.guardianlife.com.bd/
Ad
x

ব্লক মার্কেটে ২৫ কোম্পানির সাড়ে ২৪ কোটি টাকার লেনদেন

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ০৯ আগস্ট ২০২০   |   প্রিন্ট   |   411 বার পঠিত

ব্লক মার্কেটে ২৫ কোম্পানির সাড়ে ২৪ কোটি টাকার লেনদেন

 

রবিবার (০৯ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ২৫ কোম্পানির সাড়ে ২৪ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিগুলোর ৪৭ লাখ ৭২ হাজার ১৪৬টি শেয়ার ১৪৮ বার হাত বদল হয়েছে। এর মাধ্যমে কোম্পানিগুলোর ২৪ কোটি ৫৪ লাখ ৫৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

কোম্পানিগুলোর মধ্যে সর্বোচ্চ অর্থাৎ ৭ কোটি ৪১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে ইউনাইটেড পাওয়ারের। দ্বিতীয় সর্বোচ্চ ৫ কোটি ৪৯ লাখ ৯৪ হাজার টাকার এসকে ট্রিমসের এবং তৃতীয় সর্বোচ্চ সিঙ্গারের ৩ কোটি ১২ লাখ ৬৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এছাড়া উত্তরা ব্যাংকের ১৬ লাখ ৬১ হাজার টাকার, স্ট্যান্ডার্ড সিরামিকের ৫ লাখ ২৪ হাজার টাকার, স্কয়ার ফার্মার ১৫ লাখ ২০ হাজার টাকার, সিলকো ফার্মার ৬৮ লাখ ৭২ হাজার টাকার, সী পার্লের ১ কোটি ৯০ লাখ ১৭ হাজার টাকার, প্রিমিয়ার ব্যাংকের ৩৪ লাখ ৩২ হাজার টাকার, ফনিক্স ফাইন্যান্সের ৭ লাখ ৯০ হাজার টাকার, ফনিক্স ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ১৫ লাখ ৪০ হাজার টাকার, প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের ২২ লাখ ২২ হাজার টাকার, ওরিয়ন ইনফিউশনের ৭ লাখ ৯৮ হাজার টাকার, অলিম্পিক এক্সেসরিজের ৩১ লাখ ৫০ হাজার টাকার, মার্কেন্টাইল ইন্স্যুরেন্সের ৬ লাখ ৫৮ হাজার টাকার, আইএফআইসি ব্যাংকের ২২ লাখ ৯ হাজার টাকার, জেনেক্সের ৭ লাখ ৪২ হাজার টাকার, ইস্টল্যান্ড ইন্স্যুরেন্সের ৩৩ লাখ ১৮ হাজার টাকার, সেন্ট্রাল ফার্মার ১ কোটি ২৫ লাখ টাকার, বেক্সিমকো ফার্মার ৮৬ লাখ টাকার, বাংলাদেশ সাবমেরিন কেবলের ১৩ লাখ ৮০ হাজার টাকার, ব্র্যাক ব্যাংকের ২০ লাখ ৬৪ হাজার টাকার, বিকন ফার্মার ৮ লাখ ৬০ হাজার টাকার, বৃটিশ আমেরিকান ট্যোবাকোর ৮৮ লাখ ৬২ হাজার টাকার এবং বারাকা পাওয়ারের ২৩ লাখ ৮০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Facebook Comments Box

Posted ৩:৫৩ অপরাহ্ণ | রবিবার, ০৯ আগস্ট ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

Page 1

আর্কাইভ ক্যালেন্ডার

SatSunMonTueWedThuFri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031 
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।