|

Advertisement
×

ব্লক মার্কেটে ৬৩ কোম্পানির শেয়ার লেনদেন

মঙ্গলবার, ০৭ মার্চ ২০২৩   প্রিন্ট   ২১১ বার পঠিত

ব্লক মার্কেটে ৯৩ কোম্পানির শেয়ার লেনদেন

আজ ০৭ মার্চ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৬৩ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

এদিন ব্লক মার্কেটে এই ৬৩ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে মোট ৬০ কোটি ৫৮ লাখ ২ হাজার টাকার। এরমধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে তিন কোম্পানির শেয়ার।

এদিকে ব্লক মার্কেটে বড় লেনদেন করা তিন কোম্পানির মধ্যে রয়েছে- সি পার্ল হোটেল, স্কয়ার ফার্মা এবং বিডি ফাইন্যান্স।
আজ ব্লক মার্কেটে এই তিন কোম্পানির মোট শেয়ার লেনদেন হয়েছে ৩৭ কোটি ৬৬ লাখ টাকারও বেশি। যা ব্লক মার্কেটে মোট লেনদেনের ৬২ শতাংশ।

জানা যায়, এই তিন কোম্পানির মধ্যে সবচেয়ে বেশি সি পার্ল হোটেলের ২০ কোটি ২ লাখ ৪১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

অন্য ২ কোম্পানির মধ্যে- স্কয়ার ফার্মার ১৫ কোটি ২ লাখ ৬৫ হাজার এবং বিডি ফাইন্যান্সের ২ কোটি ৬১ লাখ ৮৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ব্লক মার্কেটের অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- বিকন ফার্মার ২ কোটি ২২ লাখ ৮৫ হাজার এবং ই-জেনারেশনের ১ কোটি ৯০ লাখ ৬৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এছাড়া, ফাইন ফুডসের ১ কোটি ৬৩ হাজার ৫৬ হাজার, গ্রামীণফোনের ১ কোটি ৫৮ লাখ ২৬ হাজার, বেক্সিমকোর ১ কোটি ৪২ লাখ ৫ হাজার, বাংলাদেশ সাবমেরিন ক্যাবলের ১ কোটি ২৯ লাখ ৮৭ হাজার এবং আনোয়ার গ্যালভানাইজিংয়ের ১ কোটি ১৫ লাখ ৩৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

 

Facebook Comments Box

Posted ১০:৪১ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৭ মার্চ ২০২৩

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com