রবিবার ১৮ জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

Ad
x

বড় উত্থানে শেষ হয়েছে লেনদেন

বিবিএ নিউজ.নেট   |   বৃহস্পতিবার, ১২ আগস্ট ২০২১   |   প্রিন্ট   |   257 বার পঠিত

বড় উত্থানে শেষ হয়েছে লেনদেন

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার বড় উত্থানে শেষ হয়েছে পুঁজিবাজারের লেনদেন। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সব সূচক বেড়েছে। একই সঙ্গে লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে বেশিরভাগের শেয়ার ও ইউনিট দর এবং টাকার অঙ্কে লেনদেনও বেড়েছে।

ডিএসইতে আজ ২ হাজার ৬৬১ কোটি ৭০ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ৪৪৮ কোটি ৮১ লাখ টাকা বেশি। আগের দিন লেনদেন হয়েছিল ২ হাজার ২১২ কোটি ৮৯ লাখ টাকার।

আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৭৬.০৭ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ছয় হাজার ৬৯৯.৩৯ পয়েন্টে। ডিএসইর এই সূচকটি চালুর পর থেকে আজকেই সর্বোচ্চ অবস্থান। এর চেয়ে বেশি অবস্থানে আর কখনো উঠেনি সূচকটি।

আজ ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ১৪.৯৬ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ২৯.৯১ পয়েন্ট বেড়ে দাঁড়ায় যথাক্রমে এক হাজার ৪৫৯.০৩ পয়েন্টে এবং দুই হাজার ৪২৭.৫৭ পয়েন্টে।

ডিএসইতে আজ ৩৭৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ২০৯টির বা ৫৫.৫৯ শতাংশের, শেয়ার দর কমেছে ১৪৪টির বা ৩৮.২৯ শতাংশের এবং ২৩টির বা ৬.১২ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ২৩৭.৭৭ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ১৯ হাজার ৫১৫.৩৯ পয়েন্টে।

সিএসইতে আজ ৩২৩টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১৯২টির দর বেড়েছে, কমেছে ১০৪টির আর ২৭টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ৮৯ কোটি ৯৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

Facebook Comments Box

Posted ৪:৫২ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১২ আগস্ট ২০২১

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

Page 1

আর্কাইভ ক্যালেন্ডার

Sat Sun Mon Tue Wed Thu Fri
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।